আজ মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা সরকারি কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন Logo সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, ৪৫ জন ছানি রোগী অপারেশনের জন্য নির্বাচিত Logo সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল Logo খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত Logo আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ ফারুকের মৃত্যু Logo সাতক্ষীরায় পৌর জামায়াতের সাংগঠনিক ও বাইতুলমাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo ভোমরা স্থলবন্দর সংলগ্ন ঢালাই রাস্তার হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ী ও পথচারীরা Logo তৃণমূল ক্রীড়াবিদদের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হবে: জেলা প্রশাসক Logo কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ফেরার পথে শ্যামনগরের লিটু আটক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কালিগঞ্জের নাজিমগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৬:৩৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

কালিগঞ্জ পতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে অবস্থিত একটি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং একটি প্রসাধনী সামগ্রীর দোকান থেকে ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর এ অভিযান পরিচালনা করেন।
এসময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপঙ্কর দত্ত, জেলা ক্যাব সদস্য ইশতিয়াক আহমেদ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আব্দুস সোবাহান এবং কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক মহিবুল্লাহ উপস্থিত ছিলেন।

অভিযানে উপজেলার নাজিমগঞ্জ বাজারের উপজেলা মোড়ে অবস্থিত রাজু হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে নোংরা, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রির অপরাধে হোটেল মালিক রফিকুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া চমক শপিং কমপ্লেক্সের “কসমেটিকস ও প্রসাধনীর দোকান”-এ মূল্য তালিকা না থাকা, বিএসটিআইয়ের অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ নকল প্রসাধনী বিক্রির অপরাধে দোকান মালিক সালাউদ্দিনের নিকট থেকে ৯ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, ভোক্তাদের স্বাস্থ্য ও অধিকার রক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ যদি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন বা মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির সঙ্গে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা সরকারি কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন

কালিগঞ্জের নাজিমগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময়: ০৬:৩৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫