আজ বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুৎফুন্নেছার বিরুদ্ধে বিভাগীয় মামলা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:৫৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

আব্দুর রহমান: সদর উপজেলার বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুৎফুন্নেছার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস, সাতক্ষীরা থেকে প্রাপ্ত স্মারক নং ৩৮.০১.৮৭০০,০০০,০৪,০০৪,২৫-২২২৬ অনুযায়ী, লুৎফুন্নেছা ১৯ অক্টোবর ২০২৫ তারিখ থেকে অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, তিনি কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই দেশ ত্যাগ করেছেন এবং বর্তমানে বিদেশে অবস্থান করছেন। অভিযোগে বলা হয়েছে, তার অনুপস্থিতির ফলে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং প্রাথমিক শিক্ষা বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এই কার্যকলাপ ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ হিসেবে গণ্য করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন জানিয়েছেন, লুৎফুন্নেছাকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে তিনি লিখিতভাবে জানাতে পারবেন, ব্যক্তিগত শুনানি দিতে আগ্রহী কি না। অভিযোগের কপি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জ্ঞাতার্থে পাঠানো হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুৎফুন্নেছার বিরুদ্ধে বিভাগীয় মামলা

আপডেট সময়: ১১:৫৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫