আজ বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

উদারতা যুব ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৬:৩৯:২৯ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ২৭৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: উপকূলীয় এলাকার গ্রামীণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে উদারতা যুব ফাউন্ডেশনের উদ্যোগে এবং ফ্যামিলি হেলথ কেয়ারের সহযোগিতায় পুইজালা ব্লাড ব্যাংকের সহায়তায় শ্রীউলার পুইজালা ভুবন মোহন রাধা বল্লভ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে একদিনব্যাপী বিনামূল্যের মেডিকেল ক্যাম্প

শনিবার (২৫ অক্টোবর ২০২৫) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ ক্যাম্পে তিন শতাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন উদারতা যুব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জুবায়ের আহম্মেদ শিমুল। সভাপতিত্ব করেন পুইজালা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা মাসুদুজ্জামান রানা

ক্যাম্পে অভিজ্ঞ এমবিবিএস চিকিৎসকরা মেডিসিন, গাইনী ও মা-শিশু বিষয়ক বিশেষায়িত চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন। এছাড়া ফ্যামিলি হেলথ কেয়ারের ল্যাব প্রধান সোহাগের নেতৃত্বে চার শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ধারণ (ব্লাড গ্রুপিং) সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাধীন, ফুয়াদ, দেলোয়ার, শাহিন, সোহেল, সুমাইয়া, রহমত, শামীম, রাশেদ মোস্তাকিম, জাকিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মানবিক সেবার এই আয়োজন এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। নির্বাহী পরিচালক জুবায়ের আহম্মেদ শিমুল বলেন, “গ্রামীণ জনগোষ্ঠীর জন্য নিয়মিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

উদারতা যুব ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট সময়: ০৬:৩৯:২৯ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫