বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের নিয়মিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩২ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) দিনগত গভীর রাতে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।
সূত্র জানায়, সাতক্ষীরার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁন এর সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দীন মোল্যা-এর নেতৃত্বে এসআই মোঃ হেমায়েত হোসেন, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করেন।
বুধবার দিনগত রাত ১২ টার দিকে সাতক্ষীরা সদরের আলীপুর আজিজায়া মাদ্রাসার সামনে একটি চেকপোস্ট স্থাপন করে গোয়েন্দা পুলিশ। ওই সময় শ্যামনগর থেকে ঢাকা গামী ইমাদ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশির এক পর্যায়ে বাসের যাত্রী ইয়াকুব হোসেন (২৫)এর দেহ তল্লাশি চালিয়ে ৩২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা।
ইয়াকুব হোসেন জেলার কালিগঞ্জ উপজেলার চালতেবাড়িয়া গ্রামের ফজর আলীর ছেলে।
সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, ইয়াকুব হোসেন দীর্ঘদিন ধরে সাতক্ষীরা সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় ফেন্সিডিল এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। সম্প্রতি তার মাদক ব্যবসা বিস্তারের খবর পেয়ে ডিবি পুলিশের একটি বিশেষ টিম তাকে নজরদারিতে রাখে। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে পরিকল্পিত এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
অভিযানে অংশ নেওয়া পুলিশ কর্মকর্তারা জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং তরুণ প্রজন্মকে মাদকের অভিশাপ থেকে রক্ষা করতে জেলা গোয়েন্দা শাখা নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে।
এ ঘটনায় সাতক্ষীরা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের এক কর্মকর্তা বলেন, সাতক্ষীরা জেলা পুলিশ মাদক, চোরাচালান ও সন্ত্রাসের বিরুদ্ধে সবসময় জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সমাজ থেকে মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
সাতক্ষীরায় ডিবির অভিযানে ৩২ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
রিপোর্টার - আপডেট সময়: ০৯:০৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
- ১৫৩ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
























