আজ মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা সরকারি কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন Logo সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, ৪৫ জন ছানি রোগী অপারেশনের জন্য নির্বাচিত Logo সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল Logo খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত Logo আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ ফারুকের মৃত্যু Logo সাতক্ষীরায় পৌর জামায়াতের সাংগঠনিক ও বাইতুলমাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo ভোমরা স্থলবন্দর সংলগ্ন ঢালাই রাস্তার হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ী ও পথচারীরা Logo তৃণমূল ক্রীড়াবিদদের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হবে: জেলা প্রশাসক Logo কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ফেরার পথে শ্যামনগরের লিটু আটক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাগর থেকে ফের ভারতীয় ফিশিং ট্রলারসহ ৯ জেলে আটক

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৯:০৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

ফের বঙ্গোপসাগর থেকে ভারতীয় ফিশিং ট্রলারসহ ৯ জেলেকে আটক করেছে নৌবাহিনী। বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে বুধবার বিকেলে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে এ ট্রলারটি আটক করা হয়।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, মোংলা সমুদ্র বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে বুধবার বিকেলে এফ, বি এনি নামক একটি ভারতীয় ফিশিং ট্রলার আটক করে টহলরত নৌবাহিনী। এ ট্রলারটি সমুদ্রসীমা লঙ্ঘন করে বেআইনিভাবে এদেশীয় জলসীমায় ঢুকে মাছ শিকার করছিল। আটক ট্রলারটিতে ৯ জন ভারতীয় জেলে রয়েছে। তাদের বাড়ি ভারতের দক্ষিণ-চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ এলাকায়।

আটক ট্রলারটি বৃহস্পতিবার বিকেলে মোংলার ফেরিঘাটে নিয়ে আসে নৌবাহিনী। এরপর আটক জেলেদেরকে থানায় হস্তান্তর করে। আটককৃতদের বিরুদ্ধে সমুদ্র সীমা লঙ্ঘন আইনে মামলা দায়েরের পর শুক্রবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, আটক ট্রলারটিতে প্রায় দেড় মেট্রিক টন (পনেরোশ কেজি) টুনা ফিশ রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী এ মাছ নিলামে বিক্রি কিংবা অন্য যে কোনো প্রক্রিয়া সম্পন্নের জন্য পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর একটি, গত জুলাই মাসে দুইটি ও আগস্ট মাসে একটি ভারতীয় ফিশিং ট্রলার বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে আটক করে নৌবাহিনী।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা সরকারি কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন

সাগর থেকে ফের ভারতীয় ফিশিং ট্রলারসহ ৯ জেলে আটক

আপডেট সময়: ০৯:০৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫