কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর থানার ত্রিমোহনী ইউনিয়নের বরণডালী গ্রামে ১০ পরিবার চলাচলের পথে বাধাপ্রাপ্ত হয়েছেন। স্থানীয়রা অভিযোগ করেছেন, মৃত আমিন উদ্দিনের ছেলে কাজী মইনুর ও তার ছেলে বোরহান উদ্দীন, শেখ মোশাররফ উদ্দিনের ছেলে লিয়াকত হোসেনসহ কয়েকজন মঙ্গলবার সকালে দেশীয় অস্ত্র ও লাঠি-সোটা নিয়ে রাস্তা বন্ধ করেছেন। স্থানীয়দের অভিযোগ, এই রাস্তা ব্যবহার করে চলাচল করতেন হোসনে আরা ও তার পরিবারের সদস্যরা। হোসনে আরা ২১ অক্টোবর রেজিস্ট্রি করে ২৪৯ নং খতিয়ান, ১৭৪১ নং দাগের তার দখলীয় জমি থেকে ২ শতক জমি ক্রয় করেছেন। এরপরই সন্ত্রাসীরা বাশের বেড়া ও টিনের ঘর দিয়ে রাস্তা বন্ধ করে ভুক্তভোগী পরিবারগুলোকে অবস্থান করতে বাধ্য করেছেন। রাস্তাটি দৈর্ঘ্য ১২০ ফুট ও প্রস্থ ৭.৫ ফুট, যা দলিল ও স্ক্যাচে উল্লেখিত। ভুক্তভোগীরা চলাচলের কোনো বিকল্প পথ না থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
কেশবপুরে রাস্তাবন্ধে বিপাকে ১০ পরিবার
-
রিপোর্টার - আপডেট সময়: ১১:০৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- ১৩১ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
























