নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক মাসুদ আলীর মাতা আকলিমা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২২ অক্টোবর) সকাল ৮টা ৩২ মিনিটের দিকে বার্ধক্যজনিত কারণে পলাশপোলস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে ৪ ছেলে ও ২ কন্যাসহ আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। বুধবার (২২ অক্টোবর) বাদ জোহর পলাশপোল গুড়পুকুর ঈদগাহ ময়দানে নামাজে জানাযা শেষে কামালনগর সরকারি কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাজায় ইমামতি করেন মরহুমার পুতা হাফেজ আব্দুর রহমান। নামাজে জানাজায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। সাংবাদিক মাসুদ আলীর মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সমাজ, বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
সাংবাদিক মাসুদ আলীর মায়ের মৃত্যুতে শোক
-
রিপোর্টার - আপডেট সময়: ১১:০৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- ১২৮ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
























