আজ বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

দেবহাটায় লাবণ্যবতী খালের ব্রিজ ঝুঁকিপূর্ণ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:০১:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

নাসির উদ্দীন সরদার: সাতক্ষীরা সদর ও দেবহাটা উপজেলার সীমান্তে লাবণ্যবতী খালের ওপর কাঠের ব্রিজটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভেঙে পড়া পাটাতনের কারণে প্রতিদিন হাজারো মানুষের যাতায়াতে সৃষ্টি হচ্ছে চরম ভোগান্তি। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর কর্তৃপক্ষের উদাসীনতায় ব্রিজটির অবস্থা দিন দিন নাজুক হয়ে পড়েছে। এই ব্রিজ দিয়েই দুই উপজেলার ছয় ইউনিয়নের মানুষসহ শ্রীরামপুর কলেজ, কুলিয়া মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতায়াত করে। বয়োবৃদ্ধ নুর ইসলাম বলেন, “২০ বছর ধরে শুনছি ব্রিজটা ঠিক হবে। কিন্তু এখনো হয়নি। জানি না জীবদ্দশায় এটা ঠিক হয়ে যেতে দেখবো কি না।” স্থানীয় ব্যবসায়ী আশরাফুল ইসলাম জানান, “এই ব্রিজই আমাদের একমাত্র ভরসা। কিন্তু অবহেলার কারণে এখন এটি পুরোপুরি ভেঙে পড়ার পথে।” শিক্ষার্থী রাকিবুল ইসলাম আক্ষেপ করে বলেন, “ব্রিজটা ভেঙে গেছে অনেক দিন হলো। কেউ ঠিক করে না। ভালো ব্রিজ না হলে ঠিকমতো স্কুলে আসা যায় না।” ভোমরা ইউপি সদস্য মো. নেছার উল্লাহ জানান, বরাদ্দ দেওয়া হলেও তদারকির অভাবে মেরামতের কাজ টেকসই হয়নি। বর্তমানে ব্রিজের দুই প্রান্তে লোহার অ্যাংগেল বসিয়ে চলাচল বন্ধের চেষ্টা করা হলেও মানুষ ঝুঁকি নিয়ে পারাপার করছে। উল্লেখ্য, স্বাধীনতা পরবর্তী সময়ে নির্মিত এই কাঠের ব্রিজটি ২০০০ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে সংস্কার করা হয়। স্থানীয়দের দাবি- ব্রিজটি আধুনিক অবকাঠামো দিয়ে নতুনভাবে নির্মাণ করা হলে দুই উপজেলার লাখো মানুষের যোগাযোগ ব্যবস্থায় গতি আসবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

দেবহাটায় লাবণ্যবতী খালের ব্রিজ ঝুঁকিপূর্ণ

আপডেট সময়: ১১:০১:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫