আজ মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা সরকারি কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন Logo সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, ৪৫ জন ছানি রোগী অপারেশনের জন্য নির্বাচিত Logo সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল Logo খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত Logo আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ ফারুকের মৃত্যু Logo সাতক্ষীরায় পৌর জামায়াতের সাংগঠনিক ও বাইতুলমাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo ভোমরা স্থলবন্দর সংলগ্ন ঢালাই রাস্তার হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ী ও পথচারীরা Logo তৃণমূল ক্রীড়াবিদদের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হবে: জেলা প্রশাসক Logo কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ফেরার পথে শ্যামনগরের লিটু আটক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ফেসবুক ব্যবহারে শিক্ষক-শিক্ষার্থীদের সতর্ক করল মাউশি

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৮:৫৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম; বিশেষ করে ফেসবুক ব্যবহারে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বুধবার (২২ অক্টোবর) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) খালিদ হোসেনের সই করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে উল্লেখ করা হয়, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম নির্দেশিকা ২০১৯ (পরিমার্জিত সংস্করণ) ও সাইবার সুরক্ষা নিশ্চিতকরণ এবং সাইবার স্পেসে সংঘটিত অপরাধ শনাক্তকরণ প্রতিরোধ, দমন ও অপরাধের বিচার এবং আনুষঙ্গিক বিষয়ে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ রয়েছে। এ নির্দেশিকা ও অধ্যাদেশ অমান্য করা আচরণবিধি লঙ্ঘনের শামিল; অনেক ক্ষেত্রে জাতীয় নিরাপত্তার জন্য হানিকর এবং শাস্তিযোগ্য অপরাধ।

আদেশে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে অনুপযুক্ত পোস্ট, কমেন্ট বা শেয়ার থেকে বিরত থাকতে হবে এবং সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে। প্রয়োজনীয় ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে হবে।

নির্দেশনাটি দেশের সব সরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো হয়েছে, যেন তারা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে এ বিষয়ে সচেতনতা নিশ্চিত করেন।

এতে আরও বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)’ ও ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ মেনে চলার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা সরকারি কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন

ফেসবুক ব্যবহারে শিক্ষক-শিক্ষার্থীদের সতর্ক করল মাউশি

আপডেট সময়: ০৮:৫৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫