আজ বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় ভাড়া বাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:৩১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে
আব্দুর রহমান:  সাতক্ষীরায় একটি ভাড়া বাসা থেকে তাসলিমা আক্তার হিরা (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে শহরের পলাশপোল এলাকার একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তাসলিমা আক্তার হিরা যশোরের বাগআঁচড়া গ্রামের শাজাহান আলীর মেয়ে। তিনি সাতক্ষীরা শহরের অ্যাডলিব শোরুমে কাজ করতেন এবং প্রায় এক মাস আগে শহরের পলাশপোল এলাকায় একটি বাসায় ভাড়া উঠেছিলেন।
তাসলিমার বাড়ির মালিক মাসুম বিল্লাহ শুভ বলেন, “হিরা আমার বাসায় এক মাস ধরে থাকছিলেন। তিনি অ্যাডলিব শোরুমে চাকরি করতেন। বিস্তারিত তথ্য শোরুম থেকেই জানা যাবে।”
স্থানীয় বাসিন্দা আছিয়া খাতুন বলেন, “শুনেছি মেয়েটা গলায় দড়ি দিয়েছে। আমি এসে দেখি পুলিশ এসেছে। পরে পুলিশ আমাকে ডেকে মরদেহ নামাতে সহযোগিতা করতে বলে।”
তাসলিমার ভাবি মোবাইল ফোনে জানান, “চাকরির কারণে হিরা সাতক্ষীরায় ভাড়া থাকতো। তার বাবা-মা যশোরে আছেন। এর আগে নাভারণে থাকতো। আমরা খবর পেয়ে সাতক্ষীরায় রওনা দিয়েছি।”
অ্যাডলিব শোরুমের ম্যানেজার আতিয়ার রহমান বলেন, “হিরা আমাদের স্টাফ ছিলেন। আজ তার অফ ডে ছিল। সে সকালে বলেছিল যশোর যাবে, তাই আমরা খোঁজ নিইনি। বিকেল ৪টার দিকে বাড়ির মালিক এসে জানান, তখন আমরা জানতে পারি ঘটনা। এরপর আমাদের একজন স্টাফ গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। তারা গিয়ে দরজা ভেঙে মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং পুলিশকে খবর দেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

সাতক্ষীরায় ভাড়া বাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময়: ১১:৩১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫