আজ বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আলেমের পদস্খলন মানে গোটা দুনিয়ার পদস্খলন :মুহাদ্দিস আব্দুল খালেক

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৩:১২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: ‘যদি কোনো আলেমের পদস্খলন হয়, তবে গোটা দুনিয়ার পদস্খলন হবে। আলেমরা হলেন জ্ঞানের, ন্যায়ের, ত্যাগের, সচ্ছতার ও উদারতার প্রতীক।’ এসব কথা বলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাতক্ষীরা–২ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। শনিবার (১৮ অক্টোবর) সকালে সাতক্ষীরা শহরের আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে ‘জাতীয় নির্বাচনে ইমামদের ভূমিকা’ শীর্ষক ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমরা সুপরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছি। কালো টাকা, পেশিশক্তি, ভয়-ভীতি ও নানা প্রকার ষড়যন্ত্রের চ্যালেঞ্জ সামনে আসতে পারে। তবে আমরা এসব মোকাবিলায় প্রস্তুত আছি। জুলাই সনদ প্রসঙ্গে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, সম্প্রতি স্বাক্ষরিত জুলাই সনদ বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে এটি যথেষ্ট নয়। যতদিন কোরআন ও হাদিসের আলোকে এ সনদ স্বাক্ষরিত না হবে, ততদিন পর্যন্ত এই জুলাই বিপ্লবের প্রকৃত সুফল জাতি পাবে না। তিনি আরও যোগ করেন, জামায়াত জুলাই সনদের ২৯টি ধারার মধ্যে যেগুলোর সঙ্গে একমত, সেগুলো বাস্তবায়ন হলে তা দেশের মুক্তি ও শান্তির পথে অগ্রগতি আনবে। কিন্তু ইসলামি নীতিমালার প্রতিফলন না ঘটলে তা টেকসই উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াবে। সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মসজিদ মিশন সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মাওলানা আমিনুর রহমান এবং সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন হুযাইফী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, ওলামা বিভাগের জেলা সভাপতি মাওলানা ওসমান গনী, বাংলাদেশ মসজিদ মিশন সাতক্ষীরা জেলার সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, সেক্রেটারি মাওলানা মাহফুজুর রহমান, আঁগরদাড়ি আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. রুহুল আমিন এবং শহর জামায়াতের আমির মো. জাহিদুল ইসলাম।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

আলেমের পদস্খলন মানে গোটা দুনিয়ার পদস্খলন :মুহাদ্দিস আব্দুল খালেক

আপডেট সময়: ০৩:১২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫