আজ মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা সরকারি কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন Logo সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, ৪৫ জন ছানি রোগী অপারেশনের জন্য নির্বাচিত Logo সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল Logo খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত Logo আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ ফারুকের মৃত্যু Logo সাতক্ষীরায় পৌর জামায়াতের সাংগঠনিক ও বাইতুলমাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo ভোমরা স্থলবন্দর সংলগ্ন ঢালাই রাস্তার হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ী ও পথচারীরা Logo তৃণমূল ক্রীড়াবিদদের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হবে: জেলা প্রশাসক Logo কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ফেরার পথে শ্যামনগরের লিটু আটক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরা জজ আদালতে দুই যুগ পর মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন সশ্রম কারাদন্ড

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৭:৫৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় মাদক মামলায় এক নারী মাদক ব্যবসায়ীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম করাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড দিয়েছে আদালত। দীর্ঘ দুই যুগ পর এমামলার রায় হল।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন বুধবার দুপুরে জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় আসামি জামিনের পর থেকে পলাতক ছিল।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি খাদিজা বেগম। তিনি সাতক্ষীরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।

মামলার বিবরণে জানা যায়, সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কাজী হাবিবুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে ২০০১ সালের ২১ সেপ্টেম্বর ভোরে শহরের নারিকেলতলা এলাকা থেকে ১১০ ভারতীয় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী খাদিজা বেগমকে গ্রেফতার করে। তিনি ফেন্সিডিল নিয়ে খুলনায় যাওয়ার জন্য বাসের অফেক্ষায় ছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে আসামি আদালত থেকে জামিন নিয়ে পালিয়ে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক বেলায়েত হোসেন তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি বিচারের জন্য উক্ত আদালতে প্রেরিত হলে বিচারক মামলার প্রয়োজনীয় নথিপত্র ও সাক্ষ্য পর্যালোচনার করে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি খাদিজা বেগমকে উল্লেখিত সাজা প্রদান করেন।
এ্যাড মো. মোস্তফা জামান, অতিরিক্ত পিপি, জজকোর্ট সাতক্ষীরা। তিনি সাজার বিষয়টি নিশ্চিত করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা সরকারি কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন

সাতক্ষীরা জজ আদালতে দুই যুগ পর মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন সশ্রম কারাদন্ড

আপডেট সময়: ০৭:৫৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫