আজ সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা Logo শিশু রামিছা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে তালায় মানববন্ধন, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি Logo খাল খননের নামে কৃষিজমি নষ্টের অভিযোগ শ্যামনগরে কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ Logo সরকারি জমিতে দোকান নির্মাণের চেষ্টা, প্রশাসনের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো স্থাপনা Logo শ্যামনগরে রামিসার ধর্ষণ ও হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

শ্যামনগর স্বাস্থ্যকমপ্লেক্সে দুদকের অভিযান ৭ দালাল আটক

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৫:৩৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে ৭জন দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদেরকে আটক করা হয়।

শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদ হোসাইন ভ্রাম্যমান আদালত (মোবাইল কোট) পরিচালনা করে দালাল সাগর হোসেন রনি(২০), মিলন কুমার ঘোষ (১৮), রেজাউল গাজী (৪২) ও আল মামুন বাদশার (২৫) প্রত্যেককে দুই শত টাকা করে জরিমানাসহ ৩ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। একইসাথে দালাক অচিন্ত কুমার বৈদ্য (৪৪), প্রসেনজিৎ কুমার মন্ডল (৩১) ও মর্জিনা বেগমকে (৬০) দুইশত টাকা জরিমানা আদায় করে ও মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। আটককৃতরা সকলেই শ্যামনগরের বাসিন্দা।

খুলনা সমন্বিত জেলা দুদকের সহকারী পরিচালক মো. জাহিদ ফজল বলেন, শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাক্তাররা রোগী রেফার করে প্যাথলজি ও ক্লিনিকে পাঠায় এবং দালালদের মাধ্যমে হাসপাতাল থেকে রোগীদের নিয়ে পার্শবর্তী বিভিন্ন প্যাথলজি, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে নিয়ে যাওয়া ও হাসপাতালের পরিবেশসহ সার্বিক বিষয় নিয়ে অভিযোগ ছিল। তার পরিপ্রেক্ষিতে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্যাথালজি সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিকভাবে ডাক্তারদের অন্যত্র রোগীদের রেফার করার সত্যতা পাওয়া যায়। হাসপাতাল থেকে সাত দালালকে হাতেনাতে আটক করা হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা

শ্যামনগর স্বাস্থ্যকমপ্লেক্সে দুদকের অভিযান ৭ দালাল আটক

আপডেট সময়: ০৫:৩৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫