আজ বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আশাশুনিতে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বনজীবিদের দক্ষতা উন্নয়ন কর্মশালা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৭:৫৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

আশাশুনি উপজেলায় পরিবেশ ও সুন্দরবন সুরক্ষায় পলিথিন ও প্লাস্টিক দুষণ প্রতিরোধে বনজীবিদের দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার (অতিঃ দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন ও দিক নির্দেশনামূলক আলোচনা রাখেন। জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া অনুষ্ঠানে বিষয়ের উপর শিক্ষণীয় ভিডিও চিত্র প্রদর্শন করেন। উপজেলা শিক্ষা অফিসের একাডেমীক সুপারভাইজার মোঃ হাসানুজ্জামান, আশাশুনি প্রেস ক্লাবের সভাপতি জি এম আল ফারুক, জার্নালিজম ফর সুন্দরবন সাতক্ষীরা জেলা কমিটির উপদেষ্টা জি এম মুজিবুর রহমান, কর্ণ বিশ্বাস কেডি, যুব ফোরাম সদস্য আসাদুল্লাহ আল মাসুদ, দলোয়ার হোসেন ও শিউলি মন্ডল আলোচনা রাখেন। অনুষ্ঠানে সুন্দরবন থেকে মধু আহরণ, গোলপাতা-কাঠ সংগ্রহকারী, মাছ ধরার কাজে নিয়োজিত বনজীবিরা অংশ নেন তাদের অভিজ্ঞতা ও কর্মশালায় অংশ নিয়ে অভিপ্রায় সম্পর্কে মতামত ব্যক্ত করেন। সভায় অংশগ্রহণকারীরা স্থানীয়ভাবে প্লাস্টিক ও পলিথিন বর্জ্য নিয়ন্ত্রণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

আশাশুনিতে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বনজীবিদের দক্ষতা উন্নয়ন কর্মশালা

আপডেট সময়: ০৭:৫৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫