আজ মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা সরকারি কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন Logo সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, ৪৫ জন ছানি রোগী অপারেশনের জন্য নির্বাচিত Logo সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল Logo খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত Logo আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ ফারুকের মৃত্যু Logo সাতক্ষীরায় পৌর জামায়াতের সাংগঠনিক ও বাইতুলমাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo ভোমরা স্থলবন্দর সংলগ্ন ঢালাই রাস্তার হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ী ও পথচারীরা Logo তৃণমূল ক্রীড়াবিদদের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হবে: জেলা প্রশাসক Logo কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ফেরার পথে শ্যামনগরের লিটু আটক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

দুটি ট্রাক ভর্তি প্রায় ১০ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ী ও লেহেঙ্গার চালান আটক

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৯:৪৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

সরিষার খৈল আমদানির অন্তরালে প্রায় ১০ কোটি টাকার মূল্যের ভারতীয় শাড়ী ও লেহেঙ্গাসহ বিভিন্ন মালামালের চালান আটক করা হয়েছে। রবিবার রাতে বিজিবি ও কাস্টমসের পৃথক অভিযানে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের সরকারি পার্কিং ইয়ার্ড থেকে ভারতীয় দুটি ট্রাকসহ বিশাল এই শাড়ীর ও লেহেঙ্গার চালান আটক করা হয়।
কাস্টমস সুত্রে জানা যায়, চাপাই নবাবঞ্জের আমদানীকারক প্রতিষ্ঠান মেসার্স হুস্ইান এন্টারপ্রাইজ ভোমরা স্থলবন্দর দিয়ে ৬০ টন ভারতীয় সরিষার খৈল আমদানীর জন্য ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে পশ্চিমবঙ্গের রপ্তানিকারক প্রতিষ্ঠান বিকে এন্টারপ্রাইজের অনুকূলে গত ৫ অক্টোবর এলসি(০৯৫৫২৫০১০২৫৩) প্রদান করেন। ঘোজাডাঙা বন্দরের সিএণ্ডএফ এজেন্ট (কার্গো) কান্তি দত্ত এ মাল ছাড় করান। ঘটনার দিন ভারতীয় সরিষার খৈল বোঝাই দুটি ট্রাক সিএণ্ডএফ যশোরের জেবা এন্টারপ্রাইজ ছাড় করায়। বিল অফ এনট্রির ২০০ টাকা চাঁদা পরিশোধ করেন অহিদুল ইসলামের মালিকানাধীন ফরহাদ ইন্টারন্যাশনাল ও কাস্টমসসে ফাইল পুটআপ দেন মাষ্টার রাইসুল হক টুকু এর প্রতিষ্ঠান সিএণ্ডএফ স্বাদ এন্টারপ্রাইজ। ট্রাক দুটি ভোমরাস্থল বন্দরের পার্কিং ইয়ার্ডে ঢোকার সাথে সাথে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সেখানে অভিযান চালায়। এসময় বিজিবি সদস্যরা স্থলবন্দরের বনন্ডেট এলাকায় সরিষার খৈল ভর্তি ট্রাকের বস্তা খুলে ভারতীয় উন্নতমানের শাড়ী ও লেহেঙ্গার খোঁজ পায়। এরপর বন্দর থেকে বিজিবি সদস্যরা সরিষার খৈল ও ভারতীয় শাড়ী লেহেঙ্গা বোঝায় ট্রাকটি বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তরে নিয়ে আসেন। তবে সিএণ্ডএফ ফরহাদ এন্টারপ্রাইজ ও স্বাদ এন্টারপ্রাইজের পক্ষ থেকে বিল অব এন্ট্রির চাঁদার টাকা জমা ও বিল অব ্এন্ট্রি পুট আপ দেওয়ার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীূকার করা হয়েছে।
এদিকে, উক্ত আমদানীকারক প্রতিষ্ঠানের পক্ষে যশোরের সিএন্ডএফ এজেন্ট জেবা এন্টার প্রাইজের পরিচালক জাকির হোসেন উল্লেখিত ৬০ টন সরিষার খৈলের শ্লুস্কায়নের জন্য বিলঅব এন্ট্রি দাখিল করেন। দুটি ট্রাকের মধ্যে একটি বিজিবি সদস্যরা আটক করে নিয়ে গেলেও অপর ট্রাকটি কায়িক পরীক্ষণকালে কাস্টমস পরিদর্শক প্রতিটি সরিষার খৈলের বস্তায় ভারতীয় শাড়ী ও লেহেঙ্গা লট দেখতে পান। কাস্টমস কর্তৃপক্ষ সরিষার খৈল বোঝায় ওই ভারতীয় ট্রাক থেকে ৮হাজার ৭৮৪ পিস উন্নতমানের শাড়ী ও লেহেঙ্গা জব্দ করেন। কাস্টমস কর্তৃক জব্দকৃত ট্রাকের পণ্যের মূল্য ট্রাক বাদে তারা প্রায় আড়াই কোটি টাকা নির্ধারণ করেছেন।
অপর দিকে, বিজিবি জানায়, তাদের হাতে জব্দকৃত ট্রাকের পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় খৈল ২০ হাজার কেজি, অতি উন্নতমানের শাড়ী ২ হাজার ৪৮৯ পিস, উন্নতমানের শাড়ী ২ হাজার ১০০ পিস, অতি উন্নমানের থ্রি-পিস ৩৫৮ পিস, উন্নতমানের থ্রি-পিস ১৫০ পিস, ব্লাউজ ২০৫ পিস, ফেনসিডিল ১৫০ বোতল, ভারতীয় ট্রাক একটি ও বাংলাদেশী ট্রাক ২টি।
বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের অধিনায় লেঃ কর্ণেল আশরাফুল বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবি কর্তৃক জব্দকৃত মালামালের বাজার মূল্য ৭ কোটি ৩৯ লাখ ২১ হাজার ৫০০ টাকা।
ভোমরা কস্টমস এর সহকারি রাজস্ব কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, তারা আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় থ্রপিস ও লেহেঙ্গা আটাক করেছেন।
কাস্টমস ও বিজিবি কর্তৃক জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য প্রায় ১০ কোটির টাকা বলে জানা গেছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা সরকারি কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন

দুটি ট্রাক ভর্তি প্রায় ১০ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ী ও লেহেঙ্গার চালান আটক

আপডেট সময়: ০৯:৪৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫