আজ মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা সরকারি কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন Logo সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, ৪৫ জন ছানি রোগী অপারেশনের জন্য নির্বাচিত Logo সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল Logo খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত Logo আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ ফারুকের মৃত্যু Logo সাতক্ষীরায় পৌর জামায়াতের সাংগঠনিক ও বাইতুলমাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo ভোমরা স্থলবন্দর সংলগ্ন ঢালাই রাস্তার হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ী ও পথচারীরা Logo তৃণমূল ক্রীড়াবিদদের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হবে: জেলা প্রশাসক Logo কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ফেরার পথে শ্যামনগরের লিটু আটক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

তালায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৯:১৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা, প্রতিনিধি: “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে এবং তালা ফায়ার সার্ভিস স্টেশনের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার সভাপতিত্ব করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন সঞ্চালনায় নির্দেশনামূলক বক্তব্য রাখেন তালা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সরদার আব্দুল হান্নান।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম এবং মুক্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোবিন্দ ঘোষ।

অগ্নিনির্বাপণ মহড়ায় অংশ নেন ফায়ার সার্ভিসের ড্রাইভার জুলকার নাইম, বুলবুল ইসলাম এবং ফায়ার ফাইটার তুহিনুর রহমান, আব্দুল হক, আল মামুন, তপু খান, ইমরান হোসেন, নাজমুল হোসেন, তানভীর আহমেদ, নোমান ও সাকিব। এছাড়া তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ আলী আহম্মদ বালিকা বিদ্যালয়, তালা ডিগ্রি মহিলা কলেজের শিক্ষার্থী এবং মুক্তি ফাউন্ডেশনের উপকারভোগীরা মহড়ায় অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার বলেন, এ দিবসটি সারা পৃথিবীতে আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে। বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। কোটি কোটি মানুষ এখানে দুর্যোগের ঝুঁকিতে বাস করে। তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে। সচেতনতা বাড়লে দুর্যোগের ক্ষতি অনেকাংশে কমে আসবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা সরকারি কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন

তালায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আপডেট সময়: ০৯:১৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫