আজ মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা সরকারি কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন Logo সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, ৪৫ জন ছানি রোগী অপারেশনের জন্য নির্বাচিত Logo সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল Logo খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত Logo আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ ফারুকের মৃত্যু Logo সাতক্ষীরায় পৌর জামায়াতের সাংগঠনিক ও বাইতুলমাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo ভোমরা স্থলবন্দর সংলগ্ন ঢালাই রাস্তার হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ী ও পথচারীরা Logo তৃণমূল ক্রীড়াবিদদের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হবে: জেলা প্রশাসক Logo কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ফেরার পথে শ্যামনগরের লিটু আটক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কালিগঞ্জে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৭:৪০:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে ইঁদুর নিধনের ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফ হোসেন (৪০) নামে এক বর্গাচাষির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামে। নিহত আশরাফ হোসেন রামনগর গ্রামের মরহুম আব্দুল বারী তরফদারের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, একই গ্রামের জাহাঙ্গীর রাজুর মালিকানাধীন একটি মিশ্র চাষের মাছের ঘের বর্গা নিয়ে সেখানে ধান চাষ ও ঘেরের দেখভালের কাজ করতেন আশরাফ হোসেন। পাশের ঘেরের মালিক জব্বার আলী ও আশরাফ হোসেন নিজের ধানক্ষেতে ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা পেতে সম্প্রতি যৌথভাবে জিআই তারের মাধ্যমে ইঁদুর নিধনের ফাঁদ তৈরি করেন।

শনিবার সন্ধ্যার পর জব্বার আলী ফাঁদে বিদ্যুৎ সংযোগ দেন, কিন্তু বিষয়টি আশরাফ জানতেন না। মাগরিবের নামাজ শেষে আশরাফ নিজের ধানের জমিতে রাজুর মিশ্র চাষের ঘেরে আটল পাততে গেলে অসাবধানতাবশত ওই ফাঁদে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

দীর্ঘসময় পরও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা আশরাফকে খুঁজতে বের হয়ে ঘেরের বেঁড়িতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা জানান, ইঁদুর নিধনের জন্য বিদ্যুৎ ব্যবহার অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং প্রাণঘাতী একটি পদ্ধতি। এভাবে বৈদ্যুতিক সংযোগ দিয়ে ফাঁদ পাতা আইনবিরুদ্ধ ও বিপজ্জনক। এর ফলে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার করেছে। আজ (রোববার) ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হবে। ঘটনা তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা সরকারি কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন

কালিগঞ্জে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

আপডেট সময়: ০৭:৪০:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫