আজ বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় শুরু জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৩:১২:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরায় শুরু হয়েছে ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা। শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস। জেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আবুল খায়ের।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকু। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আব্দুর রউফসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে ১১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত। এতে জেলার সাত উপজেলার স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফুটবল, হ্যান্ডবল, সাঁতারসহ বিভিন্ন ইভেন্টে অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে শিক্ষার্থী, শিক্ষক ও খেলোয়াড়দের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় শুরু জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা

আপডেট সময়: ০৩:১২:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫