আজ রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo তালায় সীমানা পিলার ও মোটরসাইকেলসহ ৪জন আটক Logo চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় Logo খুলনা মহানগর ছাত্রশিবিরের ‘সাইক্লিং ফর গ্রিন সিটি, ক্লিন সিটি’ ক্যাম্পেইন Logo ২০ বছরেও সংস্কার হয়নি মাছখোলা পশ্চিমের সড়ক, চরম দুর্ভোগ Logo তীব্র তাপদাহের পর কলারোয়ায় স্বস্তির বৃষ্টি Logo দেবহাটায় ঘের কর্মচারীর রহস্যজনক মৃত্যু Logo সাতক্ষীরায় নিজ ঘর থেকে বিতর্কিত নারীর মরদেহ উদ্ধার Logo সাতক্ষীরায় খো খো প্রশিক্ষণ ও আন্তঃজেলা টুর্নামেন্ট সম্পন্ন Logo কালিগঞ্জে পরিবেশ দিবসে জামায়াতের মানববন্ধন Logo কালিগঞ্জে টমটম চালককে পিটিয়ে জখম, তিনদিনেও মামলা রেকর্ড হয়নি
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় পরিবারের সবাইকে অজ্ঞান করে সর্বস্ব লুট

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৭:৫৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় ঘরের মধ্যে চেতনা নাশক স্প্রে করে পরিবারের সবাইকে অজ্ঞান করে সর্বস্ব লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের নাথপাড়ার চন্দন সেনের বাড়ির এই ঘটনা ঘটে।
চোরেরা নগদ ১৫ হাজার টাকা, ১৩টি শাড়ি ও মূল্যবান জিনিসপত্র সহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

জানা গেছে, নাথপাড়ার চন্দন সেনসহ তার পরিবারের সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে বাড়ির কেউ ঘুম থেকে না ওঠায় প্রতিবেশীরা তাদের বাড়িতে গিয়ে ডাকাডাকি শুরু করে। তাতেও কেউ সাড়া না দেওয়ায় প্রতিবেশীরা ঘরে গিয়ে দেখে সবাই অচেতন অবস্থায় পড়ে আছে। শোকেজের তালা ভাঙা এবং ঘরের ভিতর সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা।

গ্রামবাসী দ্রুত স্থানীয় পল্লি চিকিৎসক ফজলুর রহমানকে ডেকে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেন। কিন্তু চন্দন সেনের স্ত্রী পারুল রানী সেন (৪০) এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে তাৎক্ষণিক সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এছাড়া চন্দন সেন (৪০), তার পিতা গৌতম সেন (৬৫), মাতা মিনা সেন (৬০), মেয়ে (কথা) সেন (৮) ও লতা সেন (৩) কে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় ইউনুস আলী জানান, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা রাতে কোন এক সময় জানলা দিয়ে ঘরের ভিতর চেতনা নাশক স্প্রে করে। পরে পরিবারের সবাই অচপতন হয়ে পড়লে ঘরে ঢুকে সবকিছু লুটপাট করে নিয়ে যায়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন কেউ এখনো থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

তালায় সীমানা পিলার ও মোটরসাইকেলসহ ৪জন আটক

সাতক্ষীরায় পরিবারের সবাইকে অজ্ঞান করে সর্বস্ব লুট

আপডেট সময়: ০৭:৫৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫