আজ বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

পাঁচ দফা দাবি আদায়ে জামায়াতের ২ দিনের কর্মসূচি ঘোষণা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১০:২৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ৫ দফা গণদাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১০ অক্টোবর সারা দেশে গণমিছিল এবং ১২ অক্টোবর জেলা প্রশাসকদের নিকট স্মারকলিপি পেশের কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (৮ অক্টোবর) এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, “আমরা বরাবরই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভয়ভীতিমুক্ত পরিবেশে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে আসছি। কিন্তু সরকার যদি জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা গণদাবি উপেক্ষা করে এবং বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়—তাহলে জনগণ তাদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন আরও জোরদার করতে বাধ্য হবে।”

তিনি আরও জানান, পূর্ব ঘোষিত কর্মসূচির দ্বিতীয় ধাপে আগামী ১০ অক্টোবর ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরে গণমিছিল এবং ১২ অক্টোবর দেশের সব জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ করা হবে।

জামায়াত সেক্রেটারি জেনারেল সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান—দুইটি কর্মসূচি ব্যাপকভাবে সফল করে জুলাই জাতীয় সনদের আলোকে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা গণদাবি বাস্তবায়নে সরকারকে বাধ্য করার জন্য ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

পাঁচ দফা দাবি আদায়ে জামায়াতের ২ দিনের কর্মসূচি ঘোষণা

আপডেট সময়: ১০:২৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫