আজ রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo তালায় সীমানা পিলার ও মোটরসাইকেলসহ ৪জন আটক Logo চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় Logo খুলনা মহানগর ছাত্রশিবিরের ‘সাইক্লিং ফর গ্রিন সিটি, ক্লিন সিটি’ ক্যাম্পেইন Logo ২০ বছরেও সংস্কার হয়নি মাছখোলা পশ্চিমের সড়ক, চরম দুর্ভোগ Logo তীব্র তাপদাহের পর কলারোয়ায় স্বস্তির বৃষ্টি Logo দেবহাটায় ঘের কর্মচারীর রহস্যজনক মৃত্যু Logo সাতক্ষীরায় নিজ ঘর থেকে বিতর্কিত নারীর মরদেহ উদ্ধার Logo সাতক্ষীরায় খো খো প্রশিক্ষণ ও আন্তঃজেলা টুর্নামেন্ট সম্পন্ন Logo কালিগঞ্জে পরিবেশ দিবসে জামায়াতের মানববন্ধন Logo কালিগঞ্জে টমটম চালককে পিটিয়ে জখম, তিনদিনেও মামলা রেকর্ড হয়নি
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে তাকাতে হবে: সোহান

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৭:৪২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

আফগানিস্তানের বিপক্ষে ৪ উইকেটের জয় দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো বাংলাদেশ। এমন ম্যাচ জয়ের পরেও আলোচনায় বাংলাদেশ দলের ব্যাটিং। ১৫১ রানের জবাবে ১০৯ রানের ওপেনিং জুটিতে টাইগারদের জয়টা প্রায় নিশ্চিত হয়েই গিয়েছিল। তবে মাঝে ব্যাটিং কলাপ্সে ১১৮ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ফেলে জাকের আলীর দল।

সেই অবস্থা থেকে দলকে উদ্ধার করেন রিশাদ হোসেন এবং নুরুল হাসান সোহান। মাঝের ওভারে ভুতুড়ে ব্যাটিং আগেও হয়েছে বহুবার। এ অবস্থা কাটিয়ে উঠতে মিডল অর্ডারে দ্রুত উন্নতির তাগিদ দিয়েছেন নুরুল হাসান সোহান। ১৩ বলে ২৩ রানের ক্যামিও খেলে দলের জয়ে বড় অবদান রাখেন তিনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সোহান বলেন, ‘মাঝে ৪-৫ ওভারে আমরা অনেক উইকেট হারিয়েছি। ক্রিকেট টিম গেম। টিম হিসেবে আমাদের উন্নতি করতে হবে। ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে তাকাতে হবে। উইকেট অনেক ভালো ছিল। তামিম, ইমন (তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন) ভালো শুরু করেছে। মাঝে কলাপ্স করেছি।’

সোহান আরও বলেন, ‘সময়ের সাথে সাথে শারজাহর উইকেট ভালো হয়। শুরুতে ৫-৬ ওভারে কিছু ময়েশ্চার ছিল পরে উইকেট খুব ভালোই ছিল। টি-টোয়েন্টি ক্রিকেট রানের খেলা। আমার কাছে মনে হয় যেখানে ফেইল করেছি এখান থেকে কীভাবে উন্নতি করা যায় এটা দেখতে হবে। এই সমস্যাটা নতুন না, যেহেতু অনেক দিন ধরেই হচ্ছে। এখানে সময় এসেছে উন্নতি করার।’

ব্যাটারদের ভঙ্গুর দশা নিয়ে সোহান বলেন, ‘দেখেন এশিয়া কাপে ভাল সুযোগ ছিল, মিস করেছি। সেখান থেকে যে ভুলগুলো হয় সেগুলো যতটা কমানো যায় অই চেষ্টা করি। এশিয়া কাপের পর প্রথম ম্যাচ, জেতা জরুরি ছিল। একটা সময় আমরা ভালো ব্যাটিং করেছি। মাঝে হয়ত কিছু কলাপ্স হয়েছে। তবে আশা করি পরের ম্যাচে ভালোভাবে এখানে উন্নতি করতে পারব।’

মাইন্ডসেটেও উন্নতির সুযোগ দেখছেন সোহান, ‘আমরা এরকম গুরুত্বপূর্ণ সময়ে মাইন্ডসেটের জন্য ফেইল করি অনেক সময়। শুরু ভালো হয়েছিল। স্পিনে যেহেতু তারা বিশ্বমানের, আমাদের ভেতরেই একটু ডাউট শুরু হয়েছিল। আমার মনে হয় এখানে স্কিলে আমাদের উন্নতির জায়গা আছে অনেক। আফগানিস্তানের বিশ্বমানের স্পিন বোলার আছে। তাদের বিপক্ষে কীভাবে হোমওয়ার্কটা করব এটা জরুরি।’

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

তালায় সীমানা পিলার ও মোটরসাইকেলসহ ৪জন আটক

ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে তাকাতে হবে: সোহান

আপডেট সময়: ০৭:৪২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫