আজ বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo রেলসেবায় প্রতিবন্ধী, শিক্ষার্থী ও ৬৫+ নাগরিকদের জন্য ২৫% ভাড়া ছাড় Logo সরকারের চারটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ Logo আত্মশুদ্ধি, নৈতিকতা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান এমপি আব্দুল খালেকের Logo আশাশুনিতে গোয়াল ঘরে গরু দুধ আহরণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহ বধূর মৃত্যু Logo বিজিবি’র অভিযানে ভারতীয় পণ্য জব্দ Logo ইরানে হামলার প্রতিবাদে দেবহাটায় মানববন্ধন ও বিক্ষোভ Logo শ্যামনগরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন Logo ধলবাড়িয়ায় এমপি মুহাদ্দিস রবিউল বাশারকে সংবর্ধনা ও ইফতার মাহফিল Logo “সংবাদিক দায়িত্বের কথা বললেন অধ্যক্ষ ইজ্জত উল্লাহ | তালা সাংবাদিক ইফতার” Logo লেবাননে স্থল অভিযান চালাবে ইসরায়েল
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

০৯নং ব্রহ্মরাজপুরে ইউনিয়ন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুর ওয়ারেছের নাম ঘোষণা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:১২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর উপজেলার ০৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থী হিসেবে অধ্যাপক আব্দুর ওয়ারেছের নাম ঘোষণা করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাছখোলা নতুন বাজার চাতাল চত্ত্বরে আয়োজিত ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী ও আলোচনা সভায় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করেন।

প্রভাষক ওমর ফারুক বলেন, “অধ্যাপক আব্দুর ওয়ারেছ একজন শিক্ষিত, সৎ ও ন্যায়নিষ্ঠ প্রার্থী। ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে অধ্যাপক আব্দুর ওয়ারেছ নিরলসভাবে কাজ করবেন। ইউনিয়নের পরিবর্তন ও উন্নয়নের প্রত্যাশায় তাঁকে বিজয়ী করতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ০৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের আমির মাওলানা জাকির হোসাইন এবং সঞ্চালনা করেন মধ্য মাছখোলা বায়তুল আমান জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি আল মামুন, জেলা শূরা কর্মপরিষদ সদস্য প্রফেসর আব্দুর ওয়ারেছ এবং সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মুহা. রফিকুল ইসলাম প্রমুখ।

ঘোষণার পর স্থানীয় এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সমর্থকরা ইতোমধ্যে প্রচার-প্রচারণার প্রস্তুতি নিতে শুরু করেছেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

রেলসেবায় প্রতিবন্ধী, শিক্ষার্থী ও ৬৫+ নাগরিকদের জন্য ২৫% ভাড়া ছাড়

০৯নং ব্রহ্মরাজপুরে ইউনিয়ন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুর ওয়ারেছের নাম ঘোষণা

আপডেট সময়: ০১:১২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫