আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

যুক্তরাষ্ট্রে আখতার হোসেনের ওপর হামলা: প্রধান উপদেষ্টার প্রেস সচিবের মন্তব্য

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৪:০১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

শফিকুল আলম সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, “এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিষয়টি আমাদের কনস্যুলেট এবং ফরেন মিনিস্ট্রি দেখবে।”

তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা জাতিসংঘে সোশ্যাল বিজনেসের ওপর আইএমএফের মিটিং-এ বক্তব্য রাখেন এবং এরপর তিনি আরেকটি ইভেন্টে অংশ নেন। প্রধান উপদেষ্টাকে এসডিজি অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে, যা তিনি ছাড়াও আরও দুজন পেয়েছেন।

প্রেস সচিব শফিকুল আলম উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর এর সঙ্গে বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ হয়েছে। এতে প্রধান উপদেষ্টা জানিয়েছেন, বাংলাদেশ নির্বাচনের জন্য মোটামুটি প্রস্তুত এবং নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে।

এছাড়া বৈঠকে সার্ক পুনরুজ্জীবন, নেপাল ও ভুটানের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি এবং আসিয়ানে সদস্যপদ সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে। শফিকুল আলম বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কেও আলোচনা হয়েছে এবং সার্জিও গোর বিষয়গুলো সরাসরি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তুলে ধরবেন।

এর আগে, সোমবার (২২ সেপ্টেম্বর) আখতার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় তাসনিম জারাও পাশে ছিলেন। হামলার বিষয়টি দলটির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

যুক্তরাষ্ট্রে আখতার হোসেনের ওপর হামলা: প্রধান উপদেষ্টার প্রেস সচিবের মন্তব্য

আপডেট সময়: ০৪:০১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫