আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

নারিকেলবাগে মোটরসাইকেল–সিএনজি সংঘর্ষে দুইজন নিহত, চারজন আহত

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৩:৫৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

রাজধানীর কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় সোমবার (২২ সেপ্টেম্বর) রাত আড়াইটায় একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে, এতে দুইজন নিহত এবং চারজন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর নয়ন (২৫) ও খাইরুল ইসলাম (৩৮)-কে মৃত ঘোষণা করেন। আহত চারজনের মধ্যে শামসুল হক (৭৮), স্বর্ণা (১৯), তারেক (২৯) ও অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির (২৬) চিকিৎসা চলছে।

পথচারী রাব্বি জানান, সংঘর্ষের সময় মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি ধাক্কায় ছয়জন আহত হন। আহত অবস্থায় তাদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত নয়নের বাড়ি কেরানীগঞ্জ থানার সোনাকান্দা গ্রামে। তার বাবার নাম আনু মিয়া। খাইরুল ইসলাম কেরানীগঞ্জ এলাকার মো. ইউনুসের ছেলে। আহত বৃদ্ধ শামসুল হকের বাড়ি কেরানীগঞ্জের কামার্তা গ্রামে। আহত স্বর্ণা পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার দিলবাড়ি গ্রামের মেয়ে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

নারিকেলবাগে মোটরসাইকেল–সিএনজি সংঘর্ষে দুইজন নিহত, চারজন আহত

আপডেট সময়: ০৩:৫৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫