আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

দুর্গাপূজায় কোথাও নিরাপত্তার কোনো ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৮:৫৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

এ বছর শারদীয় দুর্গাপূজায় কোথাও নিরাপত্তার কোনো ঝুঁকি নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ শহরের শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে এ মন্তব্য করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের দুর্গাপূজা খুবই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং সারা দেশে ৩৩ হাজার পূজা মণ্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে আশি হাজার স্বেচ্ছাসেবক কর্মী নিয়োজিত থাকবে। তাই কোথাও নিরাপত্তা ঝুঁকির কোন আশংকা নেই। তবে পূজা মণ্ডপে ধর্মীয় পবিত্রতা রক্ষা ও শৃঙ্খলা বজায় রাখতে সবার প্রতি আহবান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এসময় ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

দুর্গাপূজায় কোথাও নিরাপত্তার কোনো ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময়: ০৮:৫৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫