আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

‘আওয়ামী লীগ ধরলে ৫ হাজার টাকা পুরস্কারের’ বিষয়ে যা বললো পুলিশ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৩:৫০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

‘আওয়ামী লীগ ধরলে ৫ হাজার টাকা পুরস্কারের’ বিষয়ে যা বললো ডিএমপি

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ধরলে পুলিশ সদস্যদের ৫ হাজার টাকা পুরস্কার দেয়া হবে এমন একটি খবর ভাইরাল হয়েছে। তবে নির্দিষ্টভাবে এমন কোনো পুরস্কারের কথা জানে না ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার (২১ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বাভাবিকভাবে আমাদের অফিসার বা ফোর্স কোনো ভালো কাজ করলে সবসময় সেটিকে আমরা উৎসাহিত করে থাকি। এ ক্ষেত্রে আর্থিক প্রণোদনা থেকে শুরু করে বিভিন্নভাবে উৎসাহিত করা হয়। বিশেষ করে তাদের আর্থিকভাবে পুরস্কৃত করার বিষয় আইনিভাবেই রয়েছে। এছাড়া কাজে উৎসাহিত করার জন্য বিভিন্নভাবে তাদের পুরস্কারের বিধানও রয়েছে।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বিশেষভাবে কোনো একটি কাজের জন্য ওয়্যারলেস বার্তায় ৫ হাজার টাকা পুরস্কারের বিষয়টি আমার জানা নেই। তবে যেকোনো সময় যে কাউকে ভালো কাজের জন্য উৎসাহিত করার যে নিয়ম রয়েছে, সেটি আমরা আইনের মধ্যে থেকেই নিয়ম মেনে করে থাকি।

সম্প্রতি এক পুলিশ কর্মকর্তার রাত ৯টার পর হাতিরঝিলে চলাচলে নিরুৎসাহিত করার বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ দিনরাত নিরলসভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। আমাদের পক্ষ থেকে কোনো একটি নির্দিষ্ট স্থানে কোনো একটি নির্দিষ্ট সময়ে কারও চলাচল নিরুৎসাহিত করা হয়নি। এটি অন্য কোনো ইউনিট করে থাকলে এ বিষয়ে আমার জানা নেই। তবে আমাদের পক্ষ থেকে বলতে পারি, আপনারা নিশ্চিন্তে-নির্ভয়ে চলাফেরা করবেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

‘আওয়ামী লীগ ধরলে ৫ হাজার টাকা পুরস্কারের’ বিষয়ে যা বললো পুলিশ

আপডেট সময়: ০৩:৫০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫