আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

১০ ও ১৬ বছর পূর্তিতে প্রাথমিকের সহকারী শিক্ষকরা পাচ্ছেন উচ্চতর স্কেল

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৩:৪৯:২২ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

১০ ও ১৬ বছর পূর্তিতে প্রাথমিকের সহকারী শিক্ষকরা পাচ্ছেন উচ্চতর স্কেল

১০ ও ১৬ বছর পূর্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের উচ্চতর স্কেল প্রদানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে চিঠি দেয়া হয়েছে। সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় শাখা-২ এর যুগ্মসচিব রেবেকা সুলতানার সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ৯ সেপ্টেম্বরের ওই চিঠিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর স্কেল প্রদানের বিষয়ে মতামত দেয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ের সচিব ও অর্থ বিভাগকে অনুরোধ জানানো হয়। এর প্রেক্ষিতে অর্থ বিভাগ থেকে মতামত পাঠানো হয়েছে।অর্থ বিভাগের মতামতে বলা হয়েছে, পদের মূল বেতনস্কেল উন্নীত করা হলে, উক্ত উন্নীতকরণের তারিখ থেকে ‘জাতীয় বেতনস্কেল, ২০১৫ এর অনুচ্ছেদ-৭ অনুযায়ী’ পদোন্নতি ব্যতিরেকে একই পদে পরবর্তী ১০ বছরে উচ্চতর গ্রেড বিবেচিত হবে।

এর আগে গত ২৮ জুলাই শিক্ষকদের বেতন ১৩তম গ্রেডের উচ্চ ধাপে নির্ধারণের নির্দেশনা চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ লাখ ৫৪ হাজারের বেশি শিক্ষকের বেতন স্কেল উন্নীত করা হয়। এছাড়াও প্রধান শিক্ষকদের ১১তম গ্রেড এবং সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডের বেতন স্কেল নির্ধারণের সিদ্ধান্ত হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

১০ ও ১৬ বছর পূর্তিতে প্রাথমিকের সহকারী শিক্ষকরা পাচ্ছেন উচ্চতর স্কেল

আপডেট সময়: ০৩:৪৯:২২ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫