আজ বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo রেলসেবায় প্রতিবন্ধী, শিক্ষার্থী ও ৬৫+ নাগরিকদের জন্য ২৫% ভাড়া ছাড় Logo সরকারের চারটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ Logo আত্মশুদ্ধি, নৈতিকতা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান এমপি আব্দুল খালেকের Logo আশাশুনিতে গোয়াল ঘরে গরু দুধ আহরণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহ বধূর মৃত্যু Logo বিজিবি’র অভিযানে ভারতীয় পণ্য জব্দ Logo ইরানে হামলার প্রতিবাদে দেবহাটায় মানববন্ধন ও বিক্ষোভ Logo শ্যামনগরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন Logo ধলবাড়িয়ায় এমপি মুহাদ্দিস রবিউল বাশারকে সংবর্ধনা ও ইফতার মাহফিল Logo “সংবাদিক দায়িত্বের কথা বললেন অধ্যক্ষ ইজ্জত উল্লাহ | তালা সাংবাদিক ইফতার” Logo লেবাননে স্থল অভিযান চালাবে ইসরায়েল
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

তিস্তর বাঁচাও আন্দোলনের হুঁশিয়ারি: দেরি নয়, ডিসেম্বরেই প্রকল্প উদ্বোধন করে

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:২৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

সরকার ঘোষিত তিস্তা মহাপরিকল্পনার কাজ অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে আগামী ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দে উদ্বোধন এবং ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৩টায় থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা ফকিরপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শফিয়ার রহমান, কেন্দ্রীয় স্ট্যান্ডিং কমিটির সদস্য অধ্যক্ষ মোহাম্মদ আলী, বখতিয়ার হোসেন শিশিরমশিউর রহমান। সভার সভাপতিত্ব করেন মজিদা আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. মুহসিন আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এম. আলমগীর কবির (খোকন), প্রভাষক, আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর

বক্তারা বলেন, তিস্তা মহাপরিকল্পনা শুধু উত্তরাঞ্চলের নয়, বরং সারাদেশের মানুষের অর্থনৈতিক উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, নদী রক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, বিদ্যুৎ উৎপাদন ও নৌপরিবহন ব্যবস্থার অগ্রগতির জন্য একটি যুগান্তকারী প্রকল্প। তারা সতর্ক করে বলেন, সরকারের ঘোষণার পরও কার্যকর পদক্ষেপ নিতে বিলম্ব হলে মানুষের মধ্যে হতাশা বাড়বে। তাই অবিলম্বে ছয় দফা দাবি পূরণে জোর দেন তারা।

অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী বলেন, “তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে কেবল নদী ও পরিবেশই রক্ষা পাবে না, উত্তরাঞ্চলের কোটি মানুষের জীবিকা, শিক্ষা ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত হবে। আমরা চাই ডিসেম্বরের মধ্যেই এ প্রকল্পের উদ্বোধন হোক।”

কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শফিয়ার রহমান বলেন, “আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছি। জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকারকেই এখন দৃঢ় পদক্ষেপ নিতে হবে।”

তিস্তা আন্দোলনের ৬ দফা দাবি

১. তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন, ভারতের সঙ্গে ন্যায্য হিস্যার ভিত্তিতে তিস্তা চুক্তি সম্পন্ন ও নদীতে সারা বছর পানির প্রবাহ ঠিক রাখতে জলাধার নির্মাণ।
২. তিস্তা নদীর শাখা-প্রশাখা ও উপশাখার সঙ্গে পূর্বেকার সংযোগ পুনঃস্থাপন ও নৌ-চলাচল সচল করা।
৩. কৃষকের স্বার্থ রক্ষায় কৃষক সমবায় ও কৃষিভিত্তিক শিল্প কলকারখানা স্থাপন।
৪. তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ভূমিহীন, গৃহহীন ও মৎস্যজীবীদের স্বার্থ সংরক্ষণ।
৫. ভূমিদস্যু ও কর্পোরেট দখলমুক্ত করা, শাখা-উপনদী রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা।
৬. প্রকল্প বাস্তবায়নে ক্ষতিগ্রস্তদের ন্যায্য ক্ষতিপূরণ প্রদান ও তিস্তা পাড়ের মানুষদের কর্মসংস্থানের অগ্রাধিকার।

সভা শেষে বক্তারা শ্লোগান তোলেন—
“ভাঙন ঠেকাও, বৈষম্য হঠাও, দারিদ্র্য কমাও, কর্মসংস্থান সৃষ্টি কর।”
এসময় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

রেলসেবায় প্রতিবন্ধী, শিক্ষার্থী ও ৬৫+ নাগরিকদের জন্য ২৫% ভাড়া ছাড়

তিস্তর বাঁচাও আন্দোলনের হুঁশিয়ারি: দেরি নয়, ডিসেম্বরেই প্রকল্প উদ্বোধন করে

আপডেট সময়: ০২:২৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫