স্টাফ রিপোর্টার ॥ দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনের মধ্যে তিনজন নারী ও দুইজন পুরুষ। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ১১০ জনে। এদের মধ্যে ৬৪ জন পুরুষ ও ৪৬ জন নারী।
একই সময়ে ঢাকায় নতুন ভর্তি হয়েছেন ১১২ জন রোগী এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১৯৯ জন। এর মধ্যে ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৪২ জন, চট্টগ্রাম বিভাগে ৩৭ জন, বরিশাল বিভাগে ৮২ জন, খুলনা বিভাগে ১৫ জন, রাজশাহী বিভাগে ২১ জন এবং ময়মনসিংহ বিভাগে ২ জন।
চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ হাজার ৭৮২ জন রোগী।
আজকের বাণী 




























