আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বিদেশে বাংলাদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলার নির্দেশ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৭:২১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

ঢাকা প্রতিনিধি: টেলিফোনের মাধ্যমে বিদেশে বাংলাদেশি মিশনগুলো থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি নামানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (১৫ আগস্ট) এ নির্দেশ দেওয়া হয়। তবে এ ক্ষেত্রে সব মিশনকে সরাসরি লিখিতভাবে না জানিয়ে কয়েকজনকে মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয় এবং তাদেরকে অন্য মিশনপ্রধানদের জানিয়ে দিতে বলা হয়।

এ বিষয়ে বিদেশে দায়িত্বপালনরত একজন কূটনীতিক জানান, শুক্রবার অন্য একটি দেশের মিশনপ্রধান বিষয়টি তাদের জানানোর পর তারা রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলেন।

নির্দেশনা কেন মৌখিকভাবে দেওয়া হলো—এমন প্রশ্নের জবাবে আরেকজন কর্মকর্তা বলেন, “সব নির্দেশ লিখিতভাবে দেওয়া যায় না। এজন্য ছবি নামানোর নির্দেশ মৌখিকভাবে দেওয়া হয়েছে।”

অন্য এক কর্মকর্তা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি প্রদর্শনের জন্য সংবিধানে বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু ওই ছবিও মৌখিক নির্দেশের মাধ্যমে সরিয়ে ফেলা হয়েছে। এ বিষয়ে কোনো লিখিত নির্দেশ মিশনগুলোতে পাঠানো হয়নি।

পৃথিবীর সব দেশেই রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের ছবি সরকারি অফিস ও দূতাবাস-মিশনে প্রদর্শনের রেওয়াজ রয়েছে। বাংলাদেশে কেন এর ব্যত্যয় ঘটছে—এমন প্রশ্নের জবাবে একজন কূটনীতিক সংক্ষেপে বলেন, “এটি সরকারের সিদ্ধান্ত।”

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

বিদেশে বাংলাদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলার নির্দেশ

আপডেট সময়: ০৭:২১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫