আজ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়া সফরে

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৪:৪২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

ঢাকা: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তিন দিনের সরকারি সফরে আজ সোমবার (১১ আগস্ট) দুপুর ২টায় মালয়েশিয়া যাচ্ছেন।

সফরের সময় ৫টির মতো সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং ও পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পাবলিক ডিপ্লোমেসি) শাহ আসিফ রহমান জানান, ১২ আগস্ট পুত্রজয়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

আলোচনার প্রধান বিষয়গুলো হবে রোহিঙ্গা প্রত্যাবাসন, শ্রমবাজার সম্প্রসারণ, গভীর সমুদ্রের ব্যবহার, কৃষি ও দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়ন। বিশেষত মালয়েশিয়া ও আসিয়ানভুক্ত দেশগুলোকে রোহিঙ্গা প্রত্যাবাসনে সক্রিয় ভূমিকা নিতে আহ্বান জানানো হবে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে খাজানা অঞ্চলে বর্জ্য ব্যবস্থাপনা ও গভীর সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধির সুযোগ নিয়ে আলোচনা হবে।

তিনি বলেন, বাংলাদেশ প্রায় ৪০-৫০ কিলোমিটার দূর থেকে মাছ আহরণ করে, কিন্তু দেশের সমুদ্রসীমা ২ লাখ ১০ হাজার বর্গকিলোমিটার, যা বাংলাদেশের স্থলভাগের থেকেও বেশি। এ বিষয়ে গুরুত্ব আরোপ করবেন প্রধান উপদেষ্টা।

সফরে প্রোটন হোল্ডিংসের সাথে ইলেকট্রিক যান উৎপাদন ও মোবাইল নেটওয়ার্ক কোম্পানি এক্সিয়াটার প্রধান নির্বাহীর সঙ্গেও বৈঠক রয়েছে।

সফরে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও আইন উপদেষ্টা আসিফ নজরুলসহ উচ্চপদস্থ কর্মকর্তারা ড. ইউনূসের সঙ্গে থাকবেন।

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গেও সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে দুই দেশের কর্মী পাঠানোর সমস্যাসহ বিভিন্ন বিষয় আলোচনা হবে।

শফিকুল আলম বলেন, মালয়েশিয়ায় শ্রমবাজারের সিন্ডিকেট বিষয়ক সমস্যা একটি জটিল বিষয়, যা সমাধানে কাজ চলছে।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, গত এপ্রিল মালয়েশিয়া সরকার প্রবাসী কল্যাণ উপদেষ্টাকে একটি চিঠি দেয় যেখানে বাংলাদেশি শ্রমিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের কথা বলা হয়। এ বিষয়ে কোনো অগ্রগতি আছে কিনা তা মন্ত্রী ভালো বলতে পারবেন।

মালয়েশিয়ায় জঙ্গি গোষ্ঠীর সাথে সম্পর্কিত সন্দেহে আটক বাংলাদেশিদের বিষয়ে দুই দেশের পুলিশের মধ্যে তথ্য শেয়ার ও যাচাই-বাছাই চুক্তি হয়েছে এবং বিষয়টি ঘনিষ্ঠভাবে নজরদারি করা হচ্ছে।

গত বছরের অক্টোবর মাসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ড. ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশ সফর করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়া সফরে

আপডেট সময়: ০৪:৪২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫