আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

গাজীপুরে অস্ত্রধারীদের হাতে সাংবাদিক তুহিনের নির্মম হত্যাকাণ্ড

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৬:২৪:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে। পুলিশের প্রাথমিক ধারণা, অন্য এক ব্যক্তির ওপর হামলার ভিডিও ধারণ করায় তাকে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। ঘটনার একটি সিসি ক্যামেরার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায়, এক যুবককে মারধরের পর ৬-৭ জন যুবক চাপাতি, রামদা ও ছুরি নিয়ে তাড়া করছে।

পুলিশ জানায়, তুহিন ওই ঘটনার ভিডিও করছিলেন। অস্ত্রধারীরা তাকে ধাওয়া দিলে তিনি প্রাণ বাঁচাতে ঈদগাহ মার্কেট এলাকার একটি চায়ের দোকানে আশ্রয় নেন। দুর্বৃত্তরা সেখানেই ঢুকে এলোপাতাড়ি কোপাতে থাকে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী এক চা দোকানি বলেন, ‘তুহিন দোকানে ঢোকার পর পাঁচ-ছয়জন লোক এসে তাকে কুপাতে থাকে। বাধা দিতে চাইলে আমাকে প্রাণনাশের হুমকি দেয়।’

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ক্রাইম-উত্তর) মো. রবিউল হাসান জানান, জড়িতদের শনাক্ত করা হয়েছে, গ্রেপ্তারে অভিযান চলছে। আটক করা গেলে ঘটনার পুরো চিত্র স্পষ্ট হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

গাজীপুরে অস্ত্রধারীদের হাতে সাংবাদিক তুহিনের নির্মম হত্যাকাণ্ড

আপডেট সময়: ০৬:২৪:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫