আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সংস্কারের ভবিষ্যৎ পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেব না : না‌হিদ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১২:২৪:০৪ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • ২৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে আজ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিকেল ৪টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার দলটির বাংলামোটর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, “জুলাই মাসজুড়ে আমরা দেশের বিভিন্ন অঞ্চলে পদযাত্রা করেছি, মানুষের কথা শুনেছি। সেই অভিজ্ঞতার আলোকে আগামী বাংলাদেশের জন্য আমাদের রাষ্ট্রচিন্তার রূপরেখা আজ ঘোষিত হবে।”

নাহিদ ইসলাম জানান, গত বছরের ৩ আগস্ট শহীদ মিনার থেকেই তারা ‘সরকার পতনের’ দাবি তুলেছিলেন। সেই আন্দোলনের ধারাবাহিকতায় এবারের রূপরেখা ঘোষণা করা হচ্ছে। তিনি বলেন, “আমরা বারবার বলেছি— ফ্যাসিবাদবিরোধী লড়াই এখনও শেষ হয়নি। এই কর্মসূচির মধ্য দিয়ে সেই লড়াইয়ের দিকনির্দেশনা দেওয়া হবে।”

জুলাই সনদ ও ঐকমত্য কমিশন প্রসঙ্গ
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদের খসড়া আমরা দিয়েছি। জেনেছি, সরকারও তাদের খসড়া তৈরি করছেন। তবে জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। আমরা চাই, ৫ আগস্টের মধ্যেই সরকার তা ঘোষণা করুক।”

ঐকমত্য কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, “কমিশন এখনো বাস্তবায়ন পদ্ধতি স্পষ্ট করেনি। আমরা সংস্কারের দায়িত্ব ভবিষ্যৎ সংসদের হাতে ছেড়ে দিতে চাই না— বর্তমান সরকারকেই তা কার্যকর করতে হবে।”

তরুণদের কর্মসংস্থান ও পরীক্ষা ভোগান্তি এড়াতে অনুরোধ
তরুণদের আশা-আকাঙ্ক্ষা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “জুলাই অভ্যুত্থানে তরুণদের যে প্রত্যাশা ছিল, সরকার তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। আজকের কর্মসূচিতে তরুণদের কর্মসংস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হবে।”

তিনি জানান, একই দিনে শহীদ মিনারে কর্মসূচি থেকে সরে আসায় ছাত্রদলকে ধন্যবাদ জানিয়েছে এনসিপি। রাজধানীতে যানজটের আশঙ্কা থাকায় আগাম দুঃখপ্রকাশও করেন তিনি। বলেন, “পরীক্ষার্থীদের ও সাধারণ মানুষের যেন ভোগান্তি না হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমরা কথা বলেছি এবং প্রয়োজনে আবারও বলব।”

জুলাই ঘোষণাপত্র নিয়ে হুঁশিয়ারি
জুলাই ঘোষণাপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো বা অপব্যবহারের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, “জুলাইয়ের নামে কেউ চাঁদাবাজি বা ফায়দা লুটতে চাইলে প্রশাসনের উচিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।”

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

সংস্কারের ভবিষ্যৎ পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেব না : না‌হিদ

আপডেট সময়: ১২:২৪:০৪ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫