আজ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ছাত্রনেতা রিয়াদের বাসা থেকে কোটি টাকার চেক ও এফডিআর উদ্ধার

  • জাতীয় ডেস্ক
  • আপডেট সময়: ০৪:২০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের বাসা থেকে কোটি টাকার চেক ও ফিক্সড ডিপোজিট রসিদের (এফডিআর) কাগজপত্র উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

গত শনিবার রাজধানীর গুলশানে সাবেক মহিলা এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে চাঁদা দাবির অভিযোগে রিয়াদসহ পাঁচজনকে আটক করে পুলিশ। বর্তমানে তারা সাত দিনের রিমান্ডে রয়েছেন এবং গোয়েন্দা হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে।

ডিবি কর্মকর্তারা জানান, রিয়াদের বাসা থেকে উদ্ধারকৃত বিপুল অঙ্কের চেক ও এফডিআর সংক্রান্ত নথিপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব অর্থ চাঁদাবাজির মাধ্যমে সংগৃহীত হতে পারে। তদন্তে বিষয়টি পরিষ্কার হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

গুলশান থানার ওসি হাফিজুর রহমান জানান, এ ঘটনায় শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১০–১২ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। নাম উল্লেখিত আসামিদের মধ্যে রয়েছেন আব্দুর রাজ্জাক (রিয়াদ) এবং কাজী গৌরব (অপু)।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৭ জুলাই সকালে রিয়াদ ও অপু গুলশানের বাসায় গিয়ে জাফরকে হুমকি দিয়ে ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার দাবি করেন। তারা জাফরকে “আওয়ামী লীগের দোসর” আখ্যা দিয়ে তাকে গ্রেপ্তারের ভয় দেখান। এতে ভীত হয়ে জাফর তাৎক্ষণিক ১০ লাখ টাকা পরিশোধ করেন।

এরপর গত শনিবার বিকেলে রিয়াদের নেতৃত্বে আরও কয়েকজন জাফরের বাসায় গিয়ে বাকি টাকা দাবি করলে তিনি গুলশান থানায় অভিযোগ করেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে রিয়াদসহ পাঁচজনকে গ্রেপ্তার করে।

ওসি হাফিজুর রহমান আরও জানান, গুলশান, বাড্ডা ও বনানীসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে রিয়াদ গ্যাংয়ের বিরুদ্ধে ফোনে একাধিক চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। নতুন করে কোনো অভিযোগ পেলে সেটিও তদন্তের আওতায় আনা হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ছাত্রনেতা রিয়াদের বাসা থেকে কোটি টাকার চেক ও এফডিআর উদ্ধার

আপডেট সময়: ০৪:২০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫