আজ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৩৪

  • জাতীয় ডেস্ক
  • আপডেট সময়: ০৬:৪৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এর ফলে ভয়াবহ এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত পৌনে দুইটায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ১৪ বছর বয়সী সাহিল ফারাবি আয়ান। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিল।

উল্লেখ্য, গত ২১ জুলাই চীনে তৈরি এফ-৭ বিজিআই মডেলের একটি যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুলের ছাদে বিধ্বস্ত হয়। এতে ঘটনাস্থলেই বহু হতাহত হয় এবং পরবর্তীতে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও অনেকে মৃত্যুবরণ করেন।

গতকাল রোববার সকাল ১০টায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মোট ৩৪ জন এই দুর্ঘটনায় মারা গেছেন। তবে রাত ৯টার দিকে পরিসংখ্যান সংশোধন করে বলা হয়, নিহতের সংখ্যা ৩৩ জন, কারণ লুবানা হাসপাতাল ও ইউনাইটেড হাসপাতালে পাওয়া দুইটি মরদেহ একই ব্যক্তির বলে শনাক্ত করা হয়েছে। কিন্তু রাতেই সাহিলের মৃত্যুর খবর আসায় আবারও মৃতের সংখ্যা ৩৪ তে গিয়ে পৌঁছায়। বিশেষজ্ঞদের মতে, এই দুর্ঘটনা দেশের বিমান প্রশিক্ষণ নিরাপত্তা ব্যবস্থাপনার প্রতি বড় ধরনের প্রশ্ন তুলেছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৩৪

আপডেট সময়: ০৬:৪৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫