আজ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

২২ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৬:০৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২২ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ সংযুক্ত আরব-আমিরাতগামী এক যাত্রীকে আটক করা হয়েছে। রোববার (২৭ জুলাই) রাত ৮টার দিকে বিমানবন্দর এভসেক, কাস্টমস, ডিজিএফআই, এনএসআই তল্লাশির মাধ্যমে মো. আব্দুল মাজিদ নামের ওই যাত্রীকে আটক করে। এসময় তার কাছে ৪ হাজার ৭০০ ইউএস ডলার, ৪৭ হাজার ৮৮৫ ইউএই দিনার, ৩ হাজার ৭৬২ সৌদি রিয়াল, ৩৪৬ ওমানি দিনার ও বাংলাদেশি ৩৬ হাজার টাকা পাওয়া গেছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, বিমানবন্দরের আন্তর্জাতিক এন্টিহায়জাক কেবিন ব্যাগেজ স্ক্যানিং পয়েন্টে এয়ার এরাবিয়া ফ্লাইট জি৯-৫২১ এর শারজাহগামী যাত্রী লোহাগাড়ার মো. আব্দুল মাজিদকে সন্দেহজনক প্রতীয়মান হওয়ায় দায়িত্বরত সশস্ত্র নিরাপত্তা প্রহরী মো. মাহফুজুর রহমান এন্ডোর্সমেন্ট ছাড়া কোনো বৈদেশিক মুদ্রা আছে কিনা জানতে চান। বিমানবন্দরের কাস্টমস ব্যাগেজ কাউন্টারে বিমানবন্দর এভসেক, কাস্টমস, এনএসআই, ডিজিএফআই, বিমানবাহিনী টাস্কফোর্স ও সিআইআইডির উপস্থিতিতে যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে বৈদেশিক মুদ্রাগুলো পাওয়া যায়। জব্দ করা মুদ্রা ডিএম মূলে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক যাত্রীকে নগরের পতেঙ্গা থানায় সোপর্দ করা হয়েছ। ওই যাত্রীর বিরুদ্ধে সরকারের রাজস্ব শুল্ক ফাঁকি দিয়ে বৈদেশিক মুদ্রা পাচারের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

২২ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক

আপডেট সময়: ০৬:০৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫