আজ সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo মিথ্যা অভিযোগে আপন ভাই-বোনকে ফাঁসানোর চেষ্টা? Logo শ্যামনগরে পূর্ব বিরোধের জেরে কিশোরকে কুপিয়ে জখম Logo জীবিকার সংকটে সুন্দরবনের হাজারো বনজীবী Logo হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫৮৮ Logo জ্বালানি তেলের দাম বাধ্য হয়ে বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী Logo সুন্দরবনে বনদস্যুদের হাতে ৬ জেলে অপহৃত, মুক্তিপণ দাবি Logo পরমাণু অস্ত্র কর্মসূচি ত্যাগে রাজি হলে ৩০০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ পেতে পারে ইরান: নিউইয়র্ক টাইমস Logo এশিয়া কাপ অনূর্ধ্ব-১৮ হকি: চায়নিজ তাইপেকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের প্রথম জয় Logo শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট Logo হজ পালন করতে গিয়ে ৪১ বাংলাদেশির মৃত্যু
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

নিম্নচাপের প্রভাবে প্লাবিত সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা

  • জাতীয় ডেস্ক
  • আপডেট সময়: ০৩:১৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারের পানিতে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল তলিয়ে গেছে। কোথাও আড়াই ফুট, কোথাও সাড়ে তিন ফুট পর্যন্ত পানি বৃদ্ধি পেয়ে করমজল, কটকা, হিরণপয়েন্টসহ বনাঞ্চলের বহু স্থান জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে।

তবে এতে বনের জীববৈচিত্র্য বা বন্যপ্রাণীর তেমন ক্ষতির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির। তিনি বলেন, “বনের ভিতরে ৪০টি টাইগার টিলা রয়েছে, যেখানে বাঘ, হরিণ, শুকরসহ অন্যান্য প্রাণী আশ্রয় নিতে পারে। এ ছাড়া জোয়ারের পানি দুই-আড়াই ঘণ্টা পরই ভাটায় নেমে যায়।”

তিনি আরও জানান, বনের ভিতরের ৮৮টি মিষ্টি পানির পুকুরেও ক্ষতির সম্ভাবনা নেই, কারণ এসব পুকুরের পাড় বেশ উঁচু। ফলে লবণাক্ত পানি ঢুকতে পারেনি।

সাধারণত অমাবস্যা ও পূর্ণিমার সময় নদ-নদীতে পানির উচ্চতা বৃদ্ধি পায়। তবে চলতি অমাবস্যার সঙ্গে নিম্নচাপ যোগ হওয়ায় পানি আরও বেড়েছে। গ্রীষ্মকালে দিনের জোয়ারে পানি বেশি এবং রাতের জোয়ারে তুলনামূলক কম থাকে।

এদিকে একই নিম্নচাপের প্রভাবে মোংলার পশুর নদীর তীরবর্তী ফসলি জমি, বসতবাড়ি ও রাস্তাঘাটও পানিতে তলিয়ে গেছে। তবে ভাটায় পানি নেমে যাওয়ায় বড় ধরনের ক্ষতি ও জলাবদ্ধতার ঝুঁকি নেই বলে জানিয়েছে স্থানীয়রা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

মিথ্যা অভিযোগে আপন ভাই-বোনকে ফাঁসানোর চেষ্টা?

নিম্নচাপের প্রভাবে প্লাবিত সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা

আপডেট সময়: ০৩:১৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫