আজ রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo তালায় সীমানা পিলার ও মোটরসাইকেলসহ ৪জন আটক Logo চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় Logo খুলনা মহানগর ছাত্রশিবিরের ‘সাইক্লিং ফর গ্রিন সিটি, ক্লিন সিটি’ ক্যাম্পেইন Logo ২০ বছরেও সংস্কার হয়নি মাছখোলা পশ্চিমের সড়ক, চরম দুর্ভোগ Logo তীব্র তাপদাহের পর কলারোয়ায় স্বস্তির বৃষ্টি Logo দেবহাটায় ঘের কর্মচারীর রহস্যজনক মৃত্যু Logo সাতক্ষীরায় নিজ ঘর থেকে বিতর্কিত নারীর মরদেহ উদ্ধার Logo সাতক্ষীরায় খো খো প্রশিক্ষণ ও আন্তঃজেলা টুর্নামেন্ট সম্পন্ন Logo কালিগঞ্জে পরিবেশ দিবসে জামায়াতের মানববন্ধন Logo কালিগঞ্জে টমটম চালককে পিটিয়ে জখম, তিনদিনেও মামলা রেকর্ড হয়নি
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

হজ পালন করতে গিয়ে ৪১ বাংলাদেশির মৃত্যু

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৭:১৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ৪১ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২৭ জন পুরুষ ও ১৪ জন নারী রয়েছেন। বাংলাদেশ সরকারের হজ ব্যবস্থাপনা পোর্টাল এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ৩০ জন মক্কায় এবং ১১ জন মদিনায় ইন্তেকাল করেছেন।

সর্বশেষ গতকাল মারা যাওয়া দুই বাংলাদেশি হলেন মো. আবদুল মজিদ ও মো. শাহজাহান আলী। আবদুল মজিদের বাড়ি নওগাঁ জেলায়। তিনি মদিনায় মারা যান। অপরদিকে ঢাকার খিলগাঁওয়ের বাসিন্দা মো. শাহজাহান আলীর মৃত্যু হয়েছে মক্কায়। এদিকে, পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১১ হাজার ৬১৩ জন হাজি দেশে ফিরেছেন।

চলতি বছরের হজ অনুষ্ঠিত হয় ২৬ মে। বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায় ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট পরিচালিত হয় ২১ মে। ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে ৩০ মে থেকে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। ২০২৬ সালের হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে প্রায় ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরব গেছেন। তাদের মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করেছেন। সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখেরও বেশি মুসল্লি পবিত্র হজ পালনে অংশগ্রহণ করেছেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

তালায় সীমানা পিলার ও মোটরসাইকেলসহ ৪জন আটক

হজ পালন করতে গিয়ে ৪১ বাংলাদেশির মৃত্যু

আপডেট সময়: ০৭:১৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬