আজ বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার Logo কলারোয়ায় বাল্যবিয়ে, মাদক ও ইভটিজিং প্রতিরোধে মতবিনিময় সভা Logo পল্লবীতে শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় ৭ জুন Logo ট্রাফিক আইন ভাঙলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার Logo হাজিদের ১৫০ লাগেজ থেকে চুরির অভিযোগ ‘অসত্য’: বিমান প্রতিমন্ত্রী Logo কুয়েতে হামলার ব্যাখ্যা দিলেন ইরানি অধ্যাপক Logo সাতক্ষীরায় গণঅধিকার পরিষদের নবগঠিত কমিটির মতবিনিময় Logo তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ Logo সাতক্ষীরায় ইসলামী ব্যাংকের সামনে দ্বিতীয় দিনের মানববন্ধন Logo জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

এইচএসসি পরীক্ষা শুরু, পরীক্ষার্থী সাড়ে ১২ লাখ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৬:৪৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ৩২২ বার পড়া হয়েছে

ঢাকা অফিস: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা আজ বৃহস্পতিবার (২৬ জুন) শুরু হয়েছে। এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ লাখ ৫১ হাজার ১১১ পরীক্ষার্থী। করোনা, ডেঙ্গু ও বন্যার শঙ্কা নিয়ে শুরু হতে যাওয়া এ বছরের এইচএসসির প্রথম দিন হবে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। ৯টি সাধারণ, মাদ্রাসা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হবে ১০ আগস্ট। ১১ থেকে ২৮ আগস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।

এবার দেশের ৯ হাজার ৩১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় বসবে। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন, ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৭৯৭টি। গত বছরের তুলনায় এবার ৮১ হাজার ৮৮২ জন পরীক্ষার্থী কমেছে। যা গত ৩ বছরের মধ্যে সর্বনিম্ন। করোনা ও ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিধি নিশ্চিতের নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীসহ পরীক্ষা–সংশ্লিষ্ট সবাইকে বাধ্যতামূলক ‘মাস্ক পরিধান’ করতে হবে। এইচএসসি পরীক্ষাকেন্দ্রের প্রবেশপথে ‘হ্যান্ড স্যানিটাইজার’ রাখতে হবে। আর ডেঙ্গু বিস্তার রোধে কেন্দ্রের ভেতর ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

জানতে চাইলে গতকাল বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার আজকের পত্রিকাকে বলেন, করোনাভাইরাস ও ডেঙ্গুর প্রকোপের কারণে স্বাস্থ্যবিধি মানতে বেশি কিছু নির্দেশনা দেয়া। এগুলো তদারকি করার জন্য বোর্ডের একাধিক দল কাজ করবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার

এইচএসসি পরীক্ষা শুরু, পরীক্ষার্থী সাড়ে ১২ লাখ

আপডেট সময়: ০৬:৪৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫