আজ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241
আজ ২১ জুন প্রতিবেদন দেওয়ার কথা ছিল টাস্কফোর্সের।

নির্ধারিত সময়ে জমা হয়নি শ্বেতপত্র টাস্কফোর্সের প্রতিবেদন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৪:৩১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের অনিয়ম-দুর্নীতি তদন্তে গঠিত আইসিটি শ্বেতপত্র টাস্কফোর্স নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে পারেনি। আজ ২১ জুন ছিল জমার শেষ সময়। তবে অনুসন্ধান শেষ না হওয়ায় আরও এক মাস সময় লাগবে বলে জানানো হয়েছে।

আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী জানান, টাস্কফোর্সকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে এবং তারা সময় চেয়েছে। টাস্কফোর্স খাতটির দুর্নীতি অনুসন্ধানে কাজ করছে।

টাস্কফোর্স গঠিত হয় ১৭ এপ্রিল। এর প্রধান অর্থনীতিবিদ অধ্যাপক ড. নিয়াজ আসাদুল্লাহ। সদস্যরা হলেন অধ্যাপক মুহাম্মদ মুস্তাফা হোসেন, ব্যারিস্টার আফজাল জামি সৈয়দ আলী, প্রযুক্তি বিশেষজ্ঞ মাহমুদ সালাম মারুফ, সাংবাদিক মো. শরিয়ত উল্যাহ এবং প্রধান সমন্বয়কারী আসিফ শাহরিয়ার সুস্মিত।

টাস্কফোর্সের দায়িত্ব ১৫ বছরের অনিয়ম-দুর্নীতি খতিয়ে দেখা এবং শ্বেতপত্র প্রকাশ। তারা বিগত সরকারের চুক্তি, প্রকল্প, অডিট ও তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছিল, টাস্কফোর্স ২১ জুনের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। তবে কাজ অসম্পূর্ণ থাকায় জমা দেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। অধ্যাপক নিয়াজ আসাদুল্লাহ জানান, চূড়ান্ত প্রতিবেদনের আগে নাগরিক ও অংশীজনদের মতামত নেওয়া হচ্ছে।

এছাড়া ডাক ও টেলিযোগাযোগ খাতের দুর্নীতির তদন্তে আরও একটি টাস্কফোর্স গঠিত হয়েছে ২১ এপ্রিল। এটির আহ্বায়ক বুয়েটের অধ্যাপক ড. কামরুল হাসান। সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক নিয়াজ আসাদুল্লাহসহ ছয়জন বিশেষজ্ঞ। এ টাস্কফোর্সকে তিন মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

আজ ২১ জুন প্রতিবেদন দেওয়ার কথা ছিল টাস্কফোর্সের।

নির্ধারিত সময়ে জমা হয়নি শ্বেতপত্র টাস্কফোর্সের প্রতিবেদন

আপডেট সময়: ০৪:৩১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫