আজ সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

দেশে এআই ও ক্লাউড নিয়ে হুয়াওয়ের কর্মশালা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০২:২৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • ২৮৯ বার পড়া হয়েছে

দেশের প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কারিগরি ও সেবা দক্ষতা বৃদ্ধিতে ‘ক্লাউড টেকওয়েভ বাংলাদেশ ২০২৫’ শীর্ষক কর্মশালার আয়োজন করে হুয়াওয়ে। ঢাকার হুয়াওয়ে বাংলাদেশ একাডেমিতে আয়োজিত এ কর্মশালায় হুয়াওয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের কেন্দ্রীয় কার্যালয়ের বিশেষজ্ঞ দল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ক্লাউড প্রযুক্তির উদ্ভাবন ও বিগ ডেটা বিষয়ক এ কর্মশালা পরিচালনা করেন। এতে দেশের প্রায় ১০০ জন প্রযুক্তি পেশাজীবী অংশ নেয়।

অনুষ্ঠানে হুয়াওয়ের সিনিয়র সলিউশন আর্কিটেক্ট নিও জিন শেং ক্যাসন, সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার সান বিং ও ক্লাউড সার্ভিস ইঞ্জিনিয়ার জিয়াং ঝেং প্রমুখ কর্মশালা পরিচালনা করেন। কর্মশালায় ডেটাবেজ, এআই কন্টেইনার + ল্যান্ডিং-জোন, বিগ ডেটা, সিকিউরিটি, পিএএএস বিষয়ে আলোচনা করেন।

হুয়াওয়ে সাউথ এশিয়ার বোর্ড মেম্বার হ্যাভেন লিন বলেন, তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। এ যাত্রায় ক্লাউড ও এআই প্রযুক্তির একটি বড় ভূমিকা রয়েছে যা ভবিষ্যতের বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা আশা করছি, ক্লাউড ও এআই খাতের পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের আধুনিকায়নে ভূমিকা রাখবে এ কর্মশালা।

বাংলাদেশে ক্লাউড মার্কেট সময়ের সাথে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের ক্লাউড মার্কেট ৪৫ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে এআই এবং ক্লাউড-ভিত্তিক সমাধান সংযুক্ত করার হারও বৃদ্ধি পাবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

দেশে এআই ও ক্লাউড নিয়ে হুয়াওয়ের কর্মশালা

আপডেট সময়: ০২:২৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫