আজ সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

অজ্ঞানপার্টির মূলহোতা গ্রেপ্তার

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৩:৪৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

যশোরে অজ্ঞান ও মলমপার্টির প্রধান সাইদকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যা ৭টার দিকে যশোর কোতয়ালী থানার পুলেরহাট বাজার থেকে তাকে একাধিক মামলার আসামি ও অজ্ঞানপার্টি প্রধান আবু সাঈদ শেখ (৪১) কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাইদ নড়াইল সদরের মীরা পাড়া (আটেরহাট) গ্রামের মৃত জব্বার শেখের ছেলে। তারা কয়েকজন মিলে সাধারণ মানুষকে প্রতারণার মাধ্যমে দীর্ঘদিন ধরে লুটপাট করে আসছিল।

র‌্যাব-৬ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে সাধারণ মানুষ মলম ও অজ্ঞানপার্টির খপ্পরে না পরে সে ব্যাপারে কঠোর পদক্ষেপ নিয়েছে র‌্যাব-৬। বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশাের কোতয়ালী থানার পুলেরহাট বাজারে অভিযান চালিয়ে অজ্ঞানপার্টি ও মলমপার্টিসহ বিবিধ প্রতারক চক্রের মূলহোতা সাইদকে গ্রেপ্তার করে।

সে তার কয়েকজন অজ্ঞাতনামা সহযোগী মিলে সাধারণ মানুষকে টার্গেট করে কৌশলে চেতনানাশক খাবার খাইয়ে অজ্ঞান করে সবকিছু লুট/চুরি করে নিয়ে যায়। তার বিরুদ্ধে প্রতারণা মামলা, চুরি মামলা, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা, মাদক মামলা, সড়ক পরিবহন আইনে মামলাসহ মোট ১০টি মামলা বিচারাধীন রয়েছে। তাকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

অজ্ঞানপার্টির মূলহোতা গ্রেপ্তার

আপডেট সময়: ০৩:৪৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫