আজ শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

তালায় অপরিপক্ক ১১ ক্যারেট হিমসাগর আম জব্দ করে বিনষ্ট

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:৩৩:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় নির্ধারিত সময়সীমার আগে অপরিপক্ব হিমসাগর আম পেড়ে বাজারজাত করার চেষ্টাকালে ১১ ক্যারেট আম জব্দ পূর্বক বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৪ মে) দুপুরে উপজেলার বারুইহাটি এলাকা থেকে এসব আম জব্দ করা হয়।

পরে তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল জনসম্মুখে এসব অপরিপক্ব হিমসাগর আম বিনষ্ট করেন এবং একইসাথে আম ব্যবসায়ী তৈবুর মোড়লকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা যায়, আম ক্যালেন্ডার অনুযায়ী ২০ মে থেকে হিমসাগর আম বাজারজাত করার কথা। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী অধিক লাভের আশায় নির্ধারিত সময়ের আগেই অপরিপক্ব হিমসাগর আম বাজারজাত শুরু করেছে।

তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল জানান, সাতক্ষীরার আমের সুনাম ধরে রাখতে নির্দিষ্ট সময়ের আগে অপরিপক্ব আম বাজারজাত করার সুযোগ নেই। কিছু অসাধু ব্যবসায়ী অধিকতর লাভের আশায় অপরিপক্ক আম বিক্রির জন্য প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পাচার করছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

তালায় অপরিপক্ক ১১ ক্যারেট হিমসাগর আম জব্দ করে বিনষ্ট

আপডেট সময়: ০৪:৩৩:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫