আজ শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে প্রায় ৫ লাখ টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:১৪:২৪ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দুটি উপজেলার বিভিন্ন সীমান্ত থেকে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, ইমিটেশন এর গহনা, ঔষধ ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, কুশখালী, কাকডাঙ্গা, মাদরা ও চান্দুড়িয়া বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে বুধবার এসব মালামাল জব্দ করা হয়। তবে, বিজিবি এসময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি।

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল ঘোষপাড়া এবং কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল শ্মশ্বান ঘাট নামক স্থান হতে মোট ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেন।

এছাড়া কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল ভাদিয়ালী মোড় নামক সীমান্ত থেকে ১ হাজার পিস ভারতীয় কাটাগ্রা (নেশাজাতীয়) ট্যাবলেট, একই বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল কেড়াগাছি ও গেড়াখালী নামক সীমান্ত থেকে ১ লাখ ৫৬ হাজার ৬৬০ টাকা মূল্যের ভারতীয় ইমিটেশন এর গহনা, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল চান্দা নামক সীমান্ত থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ এবং চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল ভাদিয়ালী সীমান্ত থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেন।

জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৪ লাখ ৮১ হাজার ৬৬০ টাকা। তবে, বিজিবির উপস্থিততি টের পেয়ে চোরাকারবারীরা এসময় পালিয়ে যাওয়ায় বিজিবি তাদের আটক করতে সক্ষম হননি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে উক্ত মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় তা জব্দ করা হয়।

জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া মাদকদ্রব্য সমুহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে প্রায় ৫ লাখ টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ

আপডেট সময়: ০৪:১৪:২৪ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫