আজ শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

দেবহাটায় ট্রলির ধাক্কায় মটরসাইকেল চালক নিহত

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:৩২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় ইট বোঝাই ট্রলির ধাক্কায় মটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার (১২ মে) সকালে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া-কোমরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাইক চালকের নাম মো. আবদার রহমান গাজী (৫৩)।

তিনি সাতক্ষীরার দেবাহাটা উপজেলার কোমরপুর গ্রামের জুম্মান গাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দেবহাটার কোমরপুর সড়কের কুলিয়া এলাকায় বেপরোয়া গতিতে চলা ইট বোঝাই একটি ট্রলির সাথে বাইক চালক আবদার রহমানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইক চালক মারাত্মকভাবে আহত হয়। রক্তাক্ত আবদার রহমানকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

দেবহাটায় ট্রলির ধাক্কায় মটরসাইকেল চালক নিহত

আপডেট সময়: ০৩:৩২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫