আজ শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কালিগঞ্জে ক্যাম্পাসে ঢুকে দুই শিক্ষার্থীর উপর হামলা, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:২৯:২১ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় অবস্থিত ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি (আই.এইচ.টি) ক্যাম্পাসে প্রবেশ করে দুই শিক্ষার্থীর উপর হামলার সময় উমায়ের রহমান (২৪) নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে শিক্ষার্থীরা। সোমবার (১২ মে) বেলা দেড়টার দিকে নলতা আইএইচটি ক্যাম্পাসে এ হামলা এবং আটকের ঘটনা ঘটে।

আটক উমায়ের রহমান শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের কাশিমাড়ি গ্রামের বাবলু রহমানের ছেলে ও নলতা ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির ছয় বছরের বহিষ্কৃত ছাত্র।

হামলার শিকার আশাশুনি উপজেলার রামনগর গ্রামের মোস্তফা কামালের ছেলে মাহফুজুর রহমান (২২) এর দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে, হামলাকারী উমায়ের রহমান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজন সক্রিয় সদস্য।

২০২৪ সালের ২১ আগস্ট নলতা আইএইচটি ক্যাম্পাসে সস্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার কারণে কর্তৃপক্ষ তাকে ছয় বছরের জন্য বহিষ্কার ও ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষণা করে। সোমবার দুপুর দেড়টার দিকে উমায়ের রহমান ক্যাম্পাসে প্রবেশ করে কয়েকজন শিক্ষার্থীকে হুমকি ধামকি ও গালিগালাজ করতে থাকে। গালিগালাজ করতে নিষেধ করলে লাঠি দিয়ে তাকে মারধর করতে থাকে। এ সময় তাকে রক্ষা করতে সহপাঠি অজিত দাশ (২০) এগিয়ে আসলে তাকেও মারধর করে জখম করে সে।

একপর্যায়ে হামলায় আহত দু’জন মাটিতে লুটিয়ে পড়লে ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীরা দ্রুত এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং হামলাকারী উমায়ের রহমানকে আটক করে কালিগঞ্জ থানা পুলিশে সোপর্দ করে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে ক্যাম্পাসে ঢুকে দুই শিক্ষার্থীর উপর হামলা, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক

আপডেট সময়: ০৩:২৯:২১ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫