আজ শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

দেবহাটায় পাঁচ ইউপি সদস্যকে পুলিশে দিল বিক্ষুব্ধ জনতা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:২৬:৫২ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে পাঁচ ইউপি সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। সোমবার (১২ মে) দুপুরে দেবহাটা সদর ইউনিয়ন পরিষদ থেকে তাদেরকে গ্রেপ্তার করে দেবহাটা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত ইউপি সদস্যরা হলেন, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের ভাতশালা গ্রামের আব্দুল জলিল (৪২), নূর হোসেন ওরফে নূরা (৪০), ঘলঘলিয়ার মাহবুবুর রহমান ওরফে বাবলু (৪৫), চরশ্রীপুরের কামাল হোসেন (৩৪) ও টাউনশ্রীপুরের শরিফুল ইসলাম (৪৫)।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন, উল্লিখিত ইউপি সদস্যরা বিগত সরকারের শাসনামলে এলাকায় প্রভাব খাটিয়ে নানা অপকর্মে লিপ্ত থাকায় জনসাধারণ তাদের ওপর ক্ষুব্ধ ছিল। সোমবার দুপুরে তারা ইউনিয়ন পরিষদে অবস্থান করছেন এমন খবরের ভিত্তিতে এলাকাবাসী সেখানে জড়ো হয়।

খবর পেয়ে দেবহাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পাঁচ ইউপি সদস্যকে পুলিশের কাছে সোপর্দ করে বিক্ষুব্ধরা। বিকেলেই তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

দেবহাটায় পাঁচ ইউপি সদস্যকে পুলিশে দিল বিক্ষুব্ধ জনতা

আপডেট সময়: ০৩:২৬:৫২ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫