আজ শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ, গরু ‘কোরবানি’ করলেন মাওলানা রফিকুল

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:১২:৪২ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর গরু ‘কোরবানি’ করে এলাকাবাসীকে বিরিয়ানি খাইয়েছেন নেত্রকোনার ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী। রোববার (১১ মে) বিকেলে নেত্রকোনার পূর্বধলার লেটিরকান্দা গ্রামের নিজের প্রতিষ্ঠিত মাদ্রাসার প্রাঙ্গণে এ আয়োজন করেন তিনি।

রফিকুল ইসলাম মাদানী বলেন, আমরা জীবিত থাকব আর আওয়ামী লীগ এ দেশে রাজনীতি করবে, তা হতে পারে না। সরকার আওয়ামী লীগের বিচার করতে ও আইনি প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে জাতির কাছে দ্বায়বদ্ধ। এ কথা বলেই তিনি ক্ষমতায় বসেছেন। আর সরকার কী করবে না করবে সেটা পরের কথা, আমরা আওয়ামী লীগকে দাঁড়াতে দেব কিনা সেটাই কথা।

তিনি বলেন, পতিত স্বৈরাচার সরকার এ দেশের মজলুম মানুষের ওপর অত্যাচার নিপীড়ন চালিয়েছিল। আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদের দেশ থেকে পালাতে বাধ্য করা হয়েছে। তাদের এ দেশে আর পুনর্বাসিত হওয়া সম্ভব নয়। আওয়ামী লীগ ও ফ্যাসিস্টদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত সম্পন্ন হওয়া উচিত। তারা দেশের স্বাধীনতা, ইসলাম ও মানুষের অধিকারকে হরণ করেছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ, গরু ‘কোরবানি’ করলেন মাওলানা রফিকুল

আপডেট সময়: ০৩:১২:৪২ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫