আজ শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আশাশুনির শ্রীউলায় দুর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:৩৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে ঘূর্ণিঝড় পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান ব্যবস্থাপনা বিষয়ক মাঠ মহড়া “সাগর পাড়ের জীবন যুদ্ধ” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ মে) বিকাল ৫টায় নাকতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়।

শ্রীউলা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ও উত্তরণের বাস্তবায়নে মাঠ মহড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউপি সদস্য ইয়াসিন আলী।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির সহায়তায় মনোজ মন্ডলের নির্দেশনায় সাগর পাড়ের জীবন যুদ্ধ গল্পটি খুলনার অদিতি শিল্প গোষ্ঠি পরিবেশন করেন। গল্পটি লিখেছেন মাহফুজ আলম। গল্পের মধ্যে শিল্পিবৃন্দ নান্দনিকভাবে ফুটিয়ে তুলেছেন ঘূর্ণিঝড়ের পূর্বে, ঘূর্ণিঝড়কালীন ও পরবর্তী সময়ে করণীয় বিষয়, উদ্ধার কার্যক্রম, উপজেলা ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ভূমিকা, প্রতিবন্ধী, নারী ও শিশু বান্ধব সাইক্লোন শেল্টার প্রস্তত সহ অন্যান্য বিষয়ে।

মাঠ মহড়ায় বক্তারা বলেন সাগর পাড়ের জীবন যুদ্ধ গল্পটি দুর্যোগ প্রবন এলাকা শ্রীউলা মানুষের বাস্তব জীবনে অনেক কাজে আসবে। এছাড়া উপকূলীয় এলাকায় এধরনের মহড়া পরিবেশন করার আহব্বান জানান।

মাঠ মহড়া পরবর্তী বক্তব্য রাখেন টুপি সদস্য ইয়াসিন আলী আব্দুর রাজ্জাক, আবু হাসান, মহিলা ইউপির সদস্য শাহনাজ পারভিন, সিপিপি সদস্য মোঃ হাসান, উত্তরণের প্রজেক্ট সমন্বয়কারী ছাবেকুন্নাহার, উপজেলা সমন্বয়কারী রেণুকা কর্মকার, মনিটরিং সমন্বয়কারী সেজিনা খান প্রমুখ। এলাকার শত শত নারী-পুরুষ শিশু নাটকটি উপভোগ করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

আশাশুনির শ্রীউলায় দুর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত

আপডেট সময়: ০২:৩৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫