আজ শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ভারত-পাকিস্তানকে সংলাপে বসার আহ্বান ইইউ’র

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:৫২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

ভারত-পাকিস্তানকে সংলাপে বসার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার (৮মে) এক বিবৃতিতে ইইউ জানায়, বেসামরিক নাগরিকদের জীবন রক্ষা করার জন্য ভারত ও পাকিস্তানকে ‘সংযম প্রদর্শন, উত্তেজনা কমানো এবং আরও হামলা করা’ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

ইইউ’র সদস্য রাষ্ট্রগুলো গত মাসে ভারত শাসিত কাশ্মীরে ভয়াবহ হামলার নিন্দা জানিয়েছে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘সন্ত্রাসবাদকে কখনো ন্যায্যতা দেয়া যাবে না। যারা ওই হামলার জন্য দায়ী তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।’

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, প্রতিটি রাষ্ট্রেরই আইনগতভাবে তাদের জনগণকে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে রক্ষা করার কর্তব্য ও অধিকার রয়েছে। এ অঞ্চলের ক্রমবর্ধমান উত্তেজনা এবং এর ফলে আরো সম্ভাব্য প্রাণহানিসহ পরিণতিগুলো” অত্যন্ত উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করা হচ্ছে।

ইইউ আরও জানায়, ভারত ও পাকিস্তানের আন্তর্জাতিক আইনের অধীনে বাধ্যবাধকতা মেনে চলা এবং বেসামরিক জনগণের জীবন রক্ষা করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ” বলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সব পক্ষের সাথে কাজ করবে বলে জানিয়েছে ইইউ।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ভারত-পাকিস্তানকে সংলাপে বসার আহ্বান ইইউ’র

আপডেট সময়: ০২:৫২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫